বন্ধু হবে?
০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওগো রাতজাগা পাখি,
তুমি কি আমার সঙ্গী হবে?
সুখের-দুখের গল্প বলে,
তুমি কি আমার মন ভোলাবে?
অমাবস্যার কালো রাতে,
তুমি কি আমায় সঙ্গ দেবে?
উড়ে যাও যদি মেঘের 'পরে,
তুমি কি আমায় সঙ্গে নেবে?
দখিনা হাওয়ায় গা এলিয়ে,
তুমি কি আমায় গান শোনাবে?
ভর দুপুরের হিংস্র রোদে,
তুমি কি আমায় ছায়া দেবে?
আসে যদি কভু বিপদ কঠিন,
তুমি কি আমার বন্ধু হবে?
যাই যদি ডুবে ভুলসাগরে,
তুমি কি আমার পাশেই রবে?
হতাশায় যদি রাত কেটে যায়,
তুমি কি আমায় স্বপ্ন দেবে?
হারিয়ে গেলে ভিড়ের মাঝে,
তুমি কি আমায় পথ দেখাবে?
নাকি,বন্ধু সেজে কাছে এসে
সুযোগ বুঝে পালিয়ে যাবে?
ও রাতজাগা পাখি,বলো
তুমি কি আমার বন্ধু হবে?
ঝড় যত বড়ই আসুক,
আমায় আগলে ধরে সঙ্গে রবে!
একলা চলার দিনগুলোতে,
ছায়ার মত পাশেই রবে!
ভোরের আলো জাগার আগে
ঘুম ভাঙানোর পাখি হবে!
বৃষ্টিভেজা অলস দিনে,
মধুর কন্ঠে গান শোনাবে!
শীতল হাওয়ায় গুনগুনিয়ে,
মনে একটু প্রেম জাগাবে!
বন্ধু যদি হবেই তুমি,
এমন বন্ধু হওনা তবে!
এবার বলো দুষ্টু পাখি,
তুমি কি আমার বন্ধু হবে?
বিনিয়ামীন পিয়াস
০২.১১.২০১৭
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে...
...বাকিটুকু পড়ুন





বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন...
...বাকিটুকু পড়ুনসাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন