
এখন আর হিমু খালি পায়ে হাটেনা,
হলুদ পাঞ্জাবিটার রং জ্বলে গেছে,
ওটা দিয়ে আর চলে না!
রূপার নীল শাড়িটা এখনও আছে,
সংসারের কাজের ফাঁকে,
পরার সময় হয়ে ওঠেনা!
বাদলটা এখন আর পাগলামি করেনা,
বাবার অফিসের কাজে ব্যস্ত,
হিমুদা'র কথা মনে জাগে না!
বড় ফুপার সাথে হিমুর আর বিরোধ নেই,
ভয় নেই পাগলামো নিয়ে,
তাই,মাসিক টাকাটাও আর জোটেনা!
মামাদের বাড়ি থেকে এখনও চিঠি আসে,
সাথে খরচের টাকাটাও,
উত্তর দেয়াটা আর হয়না!
মাঝরাতে থানার ওসি ফোন দেয় ঠিকই,
কিন্তু,"হিমুকে কতদিন ধরে চেনেন?"
এই প্রশ্নটা আর করেনা!
কাকডাকা ভোরে মেসের দরজায়
রাশিয়ান পরী হয়তো আসে,
কিন্তু,হিমুর দেখা মিলেনা!
হিমু এখন কোথায় আছে,কেমন আছে?
সে কি মহাপুরুষ হয়েছে?
কেউই তার খবর রাখেনা!
বিনিয়ামীন পিয়াস
১৩.১১.২০১৭
শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ স্যার
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


