প্রেমকাব্য
২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওই জানালার সার্ষিতে যেদিন
দেখি স্নিগ্ধ দুটি হাত,
সেদিন হতেই তোমার প্রেমে
হয়েছি কুপোকাত!
দরজার ফাঁকে যেদিন দেখি
ডাগর দুটি আঁখি,
সেদিন থেকেই মাতাল হৃদয়
কেমনে বেঁধে রাখি।
যেই দুপুরে ছাদে বসে
পিঠে এলিয়ে দিলে কেশ,
তখন থেকেই তোমার প্রেমে
এ হৃদয় হলো শেষ।
আনত নয়নে স্নিগ্ধ বদনে
যেদিন দিলে মুচকি হাসি,
সেদিনই হয়েছে মরণ আমার
গলায় পরেছি ফাঁসি।
পরীর মতন অঙ্গে যেদিন
জড়ালে রঙিন শাড়ি,
রূপের অনলে পুড়ে গেছে চোখ
কিছুনা দেখতে পারি।
আমার চোখে তাকিয়ে যখন
হাসলে প্রেমের হাসি,
তখনই আমি ভুলে গেছি সব
শুধু,তোমায়ই ভালোবাসি।
বিনিয়ামীন পিয়াস
২১.১২.২০১৭
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন