
তোমাদের ব্যস্ত নগরের ভিড়ে
হারিয়ে ফেলেছি নিজেকে,
হারিয়ে ফেলেছি কত শত না বলা কথা,
নীল খামে লেখা শেষ চিঠি
অথবা,নিউজপ্রিন্ট কাগজে লেখা
কিছু সস্তা প্রেমের গল্প!
কৈশোরের দুরন্ত উদ্দীপনা বা
যৌবনের প্রথম প্রেম,
আজ সবই মলিন
তোমাদের ধোঁয়াশার নগরীতে,
লুকোচুরি প্রেমের গল্পে লেখা চিঠি,
কিংবা ডায়েরির পাতায় লুকিয়ে থাকা
অর্থহীন কিছু কবিতা
তাতে ধুলো জমে গেছে অজস্র
মুছে গেছে কত শব্দ!
তোমাদের প্রাণহীন নগরীতে
বেঁচে আছি আজো
জড় পাথরের মত,
ক্লান্তি-বেদনা অথবা হাসি-আনন্দ
নেই কোন অনুভূতি,
নিজেকে আড়াল করে রাখি
তোমাদের কোলাহল থেকে,
নিরব ব্যস্ততার মাঝে হাতড়ে বেড়াই
কিছু পুরনো গল্পের সুর,
আজ-কাল-পরশুর গল্প লিখে
চলে যেতে চাই বহুদূর!
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




