হাজারো মানুষের অন্তরালে লুকিয়ে রাখি নিজেকে,
পরিচয়হীন কোন পাখির মত ভেসে বেড়াই
কালো মেঘে ঢাকা গুমোট আকাশে
বহুদিনের চেনা কোন মুখ যেন খুঁজে পেতে চাই!
আষাঢ়ের অবিরাম ধারার মত ঝড়িয়ে দেই
বহুদিন ধরে জমে থাকা নামহীন ক্লান্তি,
হঠাতই প্রাপ্তির উল্লাসে চৈত্রের রোদের মত নেচে উঠি
পরক্ষনেই বুঝি,এ যে নিছক ভ্রান্তি!
কখন আসবে সোনালী মূহুর্তে রাঙা ধূসর সন্ধ্যা
অপেক্ষায় থাকি ক্লান্ত দুপুরের মত,
যেখানে মিশে গেছে সব হাসি-কান্নার রঙ
পরাজয়-হিংসা-ক্রোধ যত!
কখনো নির্বাক হয়ে যাই রাত্রির মত
হিসেবের খাতা মেলে লিখে যাই অবিরাম
শুরু থেকে শেষ,কি করার ছিল?
আর আমি কি বা করলাম!
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




