somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধু মাত্র একটি মহিলার একগুয়েমির জন্য সব কিছু ভেঙে পড়ছে, দেখা দিয়েছে ব্যর্থ রাষ্ট্রের মৌলিক লক্ষণগুলো

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের প্রধান দুই রাজনৈতিক দলের বিপরীতমুখী অবস্থান সৃষ্ট রাজনৈতিক সহিংসতায় রাষ্ট্রযন্ত্রই বিকল হতে বসেছে বাংলাদেশের। ভেঙে পড়ছে রাষ্ট্রের মূল স্তম্ভগুলো। আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে যে, দেশে এখন চরম নৈরাজ্য বিরাজ করছে। ধসে পড়েছে ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনীতি। ন্যুব্জ হতে বসেছে জাতির মেরুদণ্ড শিক্ষাও।
দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মতো উদ্বিগ্ন মানবাধিকারকর্মী, সংবিধানবিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানীসহ সব ক্ষেত্রের বিশিষ্টজনরা। তাদের মতে, বাংলাদেশে ব্যর্থ রাষ্ট্রের মৌলিক লক্ষণগুলো দেখা দিয়েছে। এর বড় প্রমাণ হল, রাষ্ট্রযন্ত্র এখন সাধারণ মানুষের পাশে নেই।
মানবাধিকার সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান মনে করেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রযন্ত্র কাজ করছে না। চারদিকে সন্ত্রাস যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতে মানুষ এখন চরমভাবে অবহেলিত। রাজনৈতিক সংকট সংলাপের মাধ্যমে সমাধান না-করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে উপর্যুপরি মামলা দেওয়া হচ্ছে, যা ব্যর্থ রাষ্ট্রের কাজ
সুশাসনের জন্য নাগরিক সুজনের মহাসচিব ড. বদিউল আলম মজুমদার আমাদের সময়কে বলেন, দেশে এখন সুশাসন নেই। যেকারণে পদে-পদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এটা পরিষ্কারভাবে রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতার লক্ষণ ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. রাশেদা ইরশাদ নাসির বলেন, চলমান সহিংসতায় মানুষের সব ধরনের সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রের সম্পদ, যার মালিক জনগণ। রাষ্ট্র জনগণের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে অর্থনৈতিক উন্নয়নও বাধাগ্রস্ত হয়। এর সবই ব্যর্থ রাষ্ট্রের প্রাথমিক লক্ষণ।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, দেশে বর্তমানে চরম বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। দেখলে মনে হয় দেশে কোনও সরকার নেই। সরকারি ও বিরোধী দল যে যার মতো করে মানুষহত্যা করছে। রাষ্ট্রযন্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহূত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী নির্বিচারে গুলি চালাচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীদের দমন করতে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। অথচ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছে না সরকার। দেশ চালাবেন যারা, সেই রাজনীতিকরা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ এগুলোই।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের নামে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালায়, তখন সরকারের অবস্থা স্পষ্ট হয়ে ওঠে। রাষ্ট্র নয়, সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরছে অনলাইন ক্লাসঃ বাস্তবতা অফলাইনে কিন্তু সিদ্ধান্ত অনলাইনে

লিখেছেন মোগল সম্রাট, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০




সরকার তিনদিন অনলাইন, তিনদিন অফলাইনে ক্লাস চালুর কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো, অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ডিভাইস, ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এসব কি সবার নাগালে আছে? নাকি সিদ্ধান্ত নেওয়ার সময়... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

×