somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"সিভিল সোসাইটি" কারে কয় ?

২০ শে জুন, ২০০৬ ভোর ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক পুঁথিপত্তর ঘাটলাম । দুই রকম ধুমা পাইলাম । জনগন আর রাষ্ট্রের মাঝখানে স্যান্ডউইচের অদৃশ্য কাবাব আর "অগ্রসর" বুদ্ধিওলা "জাতির বিবেক"। আরও একটা মতামত আছে কিন্তু সেইটা সরাসরি উৎপাদন সম্পর্কের দন্দ্বমুক্ত কোন শ্রেণী বা গোষ্ঠী অস্বীকার করছে । তাগো মতে "জাতির বিবেক"রা হইলো বেশী বেতনের কর্মচারী । তো তিন নম্বরটা যেহেতু অস্তিত্বই অস্বীকার করতাছে তাই সেইটারে বাদ দেই আপাতত। কারণ এতোগুলা জ্ঞানীগুণী লোকে এত মোটা মোটা ইংলিশ বই পইড়া যা কইতাছে তারে ভুল কওয়ার আমি ক্যাঠা ? মনে করেন আমি একটা আলোচনা প্রস্তাব করতাছি । আমারে দরকার হইলে দশটা গাইল দিয়া লন । তবুও আসেন বিষয়টা লইয়া প্যাচাল পাড়ি । যারা জানেন তারা এবং যারা জানেনা তারাও আসেন ।

বিষয়টা হইলো "সিভিল সোসাইটি " শব্দটা পুরানা । সাধারণত বুদ্ধিবৃত্তিক পেশার লোকেগো দিকে ইঙ্গিত করা হয় এই শব্দটা দিয়া । কিন্তু ঠিক কারা এবং কি ধরনের জ্ঞনীলোক সিভিল সোসাইটির আওতায় পড়ে সেইটার কোন পরিস্কার ধারণা পাওয়া যায় না । তা ধরেন পুরা পরিস্কার ধারণা ওয়ালা জিনিস এমনেও খুব বেশী নাই , কিন্তু তার পরেও ধরেন শোষক আর শোষিত এই দুইটার চিত্র মোটামুটি পরিস্কার । বিভিন্ন মাত্রায় যাদের উদ্্বৃত্তশ্রম শোষণ করা হয় তারা শোষিত আর যাদের পকেটে সেইটা বিভিন্ন পরিমানে যায় তারা বিভিন্ন স্তরের শোষক । এই হইলো মোটামুটি "সভ্য" সমাজের চেহারা । এখন এই কাঠামোর মধ্যে থিকা এই প্রক্রিয়ার বাইরে অবস্থানকারী কতিপয় জ্ঞানী লোক বাইর করা তো ভিষন মুস্কিলের কথা । আরো সমস্যা হইলো সিভিল সোসাইটির সমর্থক গো একটা দল আবার এগোরে "নিরপেক্ষ"বইলা দাবী করতাছে । নিরপেক্ষ বইলা আল্লাহ-ভগবান-গড-মওদুদী-বুশ-লাদেন-ইনুইচ্চা কারো দুনিয়াতেই কিছু আছে বইলা তো শুনি নাই । তাইলে কি যাহাই নিরপেক্ষ তাহাই সিভিল সোসাইটি ? তার মানে কি ভুত আছে ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×