অরূপ আর মাশীদ ভালোই আছে ।তবে পোলার জ্বালায় বি.এম.ডাব্লু পায় না , বুড়া-বুড়ি টয়োটা লইয়া ঘুরে । পোলায় প্রাপ্তির প্রেমে পাগল । প্রাপ্তি পাত্তা না দিলেও গম্ভীরভাবে পোলার মোবাইলের বিল দেয় অরূপ ।
ধূসর গোধূলীর কথা আর কি কমু ? তবে মাইয়া লইয়া চিন্তায় আছে । খালি এম্রিকায় ফোন করে । ঋকের লাইভ গিটার শুনে । ঋক রে অনেক চেষ্টা কইরাও বাপের হার্ডওয়্যারের দোকানে বসানো যায় নাই । ডেথ মেটালের পরের ভার্সন ঘোস্ট মেটাল চচর্া করে আর অপ বাকের লগে ফুটা দিয়া আকাশ দ্যাহে ।
কালপুরুষের জন্যে কয়েকদফা ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ কইরাও ফল হয় নাই । বুড়া কইলেই মারতে আহে । নজর এখনও কচি তাজা ফসলের দিকে ।
তীরন্দাজরে ডাক্তার বীয়ার আর মাংস খাওয়া নিশিদ্ধ করার পর থিকা সে সাঁতারের দিকে ঝুঁকছে । চোখের পুষ্টি বাড়ে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


