যেন হারিয়ে গেছি অমোঘ দুপুর থেকে।
চিরকুটের সেই ভাঁজের ভেতর একটি আঁচড়, বিড়াল পায়ে,
একটি যতির দুঃখ নিয়ে লোপাট হলো। খামের ভেতর সুগন্ধিসব কষ্টভেজা গন্ধ রেখে উবে যে যায়!
বসতবাড়ির ছায়ার ভেতর হারিয়ে থাকি - ও আঙিনায়
ফুঁপিয়ে ওঠার দৃশ্য আছে, রোদের স্মৃতি আঁকড়ে ধরে ঘুম সাঁতারে
ভেসে থাকে তোমার চিবুক। ও আঙিনায় বেতসবনের নরম বুকের স্পর্শ আছে। ও আঙিনায় আর যাব না।
আরশি থেকে বিম্ব বলে- অনেক হলো নিজকে দেখা! গেলুম তবে!
এই আলো-ঘর পড়ন্ত হয়, অবশেষে। নিঃস্ব হাওয়ায় স্বপ্ন কেন ঝাঁপ দিয়ে যায়? অতল জলে?
ইচ্ছেগুলো পাখির পাখায়, ধরতে গেলো শূন্যতাকে। সুনির্জনে পায়ের পাতার চিহ্ন ধরে রাস্তা খুঁজি। কেউ যেন নেই, কেউ যেন নেই-
লুসিফেরিন আলোর ভেতর হারিয়ে গেছে পথটি বেঁকে- নিরুদ্দেশে।
কোথায় যেন হারিয়ে গেছি- অন্ধকারে; আটকে আছি সব-হারানোর তক্ষশীলায়।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




