শহরগুলোতে আমরা যারা ভাড়া থাকি , আমাদের জন্য শহরের সব দালানই আমাদের ঘর সব বাড়ি ই আমাদের
আমরাও কিন্তু যাযাবর এর চেয়ে কম যাই না । ফুটপাথে থাকা মানুষদের চেয়েও আমরা কম না , তারা যেমন আজ এই ফুটপাথে তো কাল অন্য আরেক ফুটপাথে । আমরাওই সেই রকমই , আজ এ বাড়ি তো কাল ও বাড়ি , এই এলাকা থেকে ঐ এলাকা।
যখন যে বাড়িতে যাই ভাড়াটিয়া হয়ে , তখন সেই বাড়িটিকে নিজের ঘর বানিয়ে ফেলি , যতটা ভালবাসা যায় ততটা ভালবাসি।
ঘরের দেয়াল থেকে শুরু করে , দরজা, জানালার কাঁচ , গ্রিল , কল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি , ঝকঝকে তকতকে করে রাখি নিজের বলে।
একটি ফ্ল্যাটে থেকে যায় আমাদের কত কিছু , মা-বাবার সাথে কাটান শ্রেষ্ঠ সময় , বোনদের সাথে গল্প গুজবের বাদরামির ভালবাসার সময় , প্রিয়মানুষের সাথে কাটানো একেকটি প্রিয় মুহূর্ত , কিছু তিক্ত সময় , ।
আবার পুরো বাড়ির মানুষদের সাথে গড়ে উঠে যে পরম আত্মীয়তা , তাদের থেকেও দূরে সরে যাই আমরা , সবাইকে ফেলে , সব ছেড়েই চলে যাই...
হয়ত একটা বাড়ির একটি রুমের সাথে জড়িয়ে থাকে কোন একটি ব্যক্তির স্মৃতি , শরির এর ঘ্রাণ , যে রুমটিতে গেলেই চলে যাওয়া ব্যক্তির অস্তিত্ব টের পাওয়া যায় , অনুভব করা যায় তাকে , সে রুমের একটি দেয়ালের নির্দিষ্ট জায়গায় থেকে যায় ঐ চলে যাওয়া ব্যক্তির তেল দেয়া মাথার দাগ । সব রেখেই আমরা চলে আসি সেই বাড়ি ছেড়ে আরেক বাড়িতে।
কোন কোন বাড়ির একটা শোবার রুমের একটি জানালা বড় বেশি আপন হয়ে যায় , অনেক বেশি মায়া জড়িয়ে যায়।
জানালাটির সাথে কেটে যায় অনেক অনেক নির্ঘুম রাত , আর একলা বিকেলে । অলস দুপুরে জানালা ধেয়ে আসা দক্ষিণের হাওয়ার সাথে খেলা করে এলমেলো চুল
সেই জানালা দিয়ে বন্ধুত্ব হয় আবার আকাশের সাথেও । কখনো বা রাতের সাদা মেঘ ভরা আকাশ , আবার কখনও বা নীল আকাশের সাথে।
বাড়ির কোন ঘরের কোন একটি দেয়াল বড় বেশি ভালবাসার হয়ে যায় । যে দেয়াল জুড়ে থাকে অনেক ভালবাসা মাখা নিজের বানানো টুকিটাকি জিনিস , ঘরের ছোট বাবুটার আঁকা প্রথম ছবি , আর না হয় নিজের প্রথম তৈরি করা বিশাল কোন দেয়াল চিত্র । আবার দেয়াল ভর্তি থাকে প্রিয়জনদের মুখচ্ছবিতে
আবার আরেকটি বাড়ির বালকনির কোন একটি ছোট খোপ ভাললাগে , ছোট কোন কোণা ভাল লাগে
তাতে নিয়ম করে দাঁড়িয়ে থেকে বাতাস খাওয়া হয় , মন খারাপের সময় তাতে লুকিয়ে কাঁদা হয় ।
এককেকটা বাড়িতে জড়িয়ে থাকে আমাদের এক এক রকম ভালবাসা , দুঃখ। সে সব সুখ , দুঃখ , মান-অভিমান কে ফেলে রেখে , সব মায়া ছেড়ে আমরা চলে যাই আরেকটি বাড়িতে , আরেকটি দালানে নতুন করে ঘর বানাতে , সুখ দুঃখের জাল বুনতে চলে যাই আমরা ।
হারিয়ে যায় আমাদের ভালয়াবসার স্থান , মূল্যবান স্মৃতি ।
কখনো কখনো সেসব বাড়ির সেসব জায়গা আর স্মৃতির কথা মনে পড়ে বুকের ভেতরটা চিনচিন করে উঠে ।মাঝে মাঝে নিরবে চোখের জলও ঝরে কিন্তু এছাড়া কিছুই করার থাকেনা আমদের......
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




