ভূমিকম্প টা টের পেয়েছি দোকানে বসেই, কিন্তু তখনও জানিনা আরো একটি ভূমি্কম্প হতে যাচ্ছে, আজকে কিউবির মডেমটাও সাথে নিয়ে বের হয়নি তাই আজকের খবরগুলো কিছুই জানিনা। অন্যান্য দিনের মতই হেসে খেলে পার হয়ে যাচ্ছিল আরো এ্কটি দিন, বরাবরের মতই আব্বুর সাথে সন্ধ্যায় দোকানের হিসাব মেলাচ্ছিলাম, শুধু মাত্র ভূমিকম্পটাই কেমন জানি বদলে দিল সব কিছু, রাত আট টার পরিবর্তে সাতটায় দোকান বন্ধ করে দিলাম, এরপর নিত্যদিনের রুটিনের মতো মনিরের চায়ের দোকানের আড্ডা, মিথুন ছাড়া আজকে কেউ ই আসেনাই আড্ডাতে, তাই ১০টা বাজার আগেই বাসায়, গোসল করে টিভি অন করে রাতের খাবার খেতে বসলাম, ব্রেকিং নিউজ এ যা থাকার কথা তা তে দেখলাম ৬ দশমিক আট মাত্রার ভূমিকম্প, সাথে থাকা আরো এটা নিউজ দেখলাম যা কিনা এই ভূমিকম্পের খবর এর থেকেও আরো খারাপ লাগলো, " জালানী তেলের দাম আরো এক দফা বাড়লো, লিটারে ৫টাকা" এখন যা হবে, কাল কে থেকে নিত্য প্রয়োজনীয় জিনিষ গুলোর দাম আরো বাড়বে, তেলের দাম লিটারে ৫টাকা বেড়েছে, কিন্তু প্রত্যেকটি সবজী কেজী তে ১০ টাকা বাড়বে, চাল এর দাম বাড়বে ৩ থেকে ৪ টাকা , আর বাস ভাড়া ......সে তো বাড়বে যাত্রীর চেহারা মেপে। খুব বেশী দিন হয়নি অকটেন এর লিটার প্রতি ৪টাকা বাড়ার। সরকার দাম বাড়াবে তাদের সুবিধা মত আর আ্মরা সাধারন জনগন এর বোঝা নিব শত শত গুনে, বুঝতে পাড়ছি সরকার এই যে তেলের দাম বাড়ালো এতে সরকারের ভর্তুকির পরিমান কমবে, কিন্তু এই ভর্তুকি কি আমাদের নিত্য প্রয়োজনীয় পন্যের দাম কমাতে সাহায্য করবে? আমরা কি পারবো এবার এই দাম বৃদ্ধি রোধ করতে? কখনই পারবোনা, মাস শেষের সেই সামান্য কয়টা পারিশ্রমিক দিয়েই চলতে হবে সারা মাস, মাসের শেষের দিকে ধার দেনা করে সামনের মাসের বেতনের অপেক্ষা করা, তারপর আবারও সেই মাসের শেষে নতুন করে কারো কাছে টাকা ধার করা। সেই ভাবেই চলা আবারও নতুন করে তেলের দাম বৃদ্ধির জন্য অপেক্ষা করা। এই তো বেশ ভালো আছি, খুব ভালো, আর আপনি?
আলোচিত ব্লগ
বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন
একদিন আমরা ক’জনা মিলে …….

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন
জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন
সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।