যা কিছু সুন্দর হেরিছে নয়ন
মনের এ্যালবামে এঁকেছে যখন
হৃদয়ের দরজা খুলেছে এ মন
ভালবাসা বুঝি হয় গো এমন...
রং নেই, ছবি নেই, যায় না যে দেখা,
অনুভুতির তুলিতে যায় যেন আঁকা।
নাম তার ভালবাসা, রং তার লাল,
হৃদয়ে বুনে যায় স্বপনের জাল।
স্বপ্নটা ভেঙে গেলে রং হয় নীল
দু চোখে বয়ে যায় সাগর সুনীল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


