somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা-দর্শন

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের প্রথম দিককার পাঁচ-সাত বছর বাদ দিলে বাকি প্রায় দেড়-দুই দশকের ভালবাসা ক্যারিয়ার আমার। এত দিনের একটা ক্যারিয়ার পার করে প্রেম-ভালবাসা সম্পর্কে দু-চারটা কথা বলার অধিকার নিশ্চই আমার আছে।
আজকাল যদিও স্কুল-কলেজের পোলাপানদের প্রেম করতে দেখলে ইচরে পাকা মনে হয়, তবে একথাও সত্যি প্রেমের ক্ষেত্রে যারা পাকে তারা এচড়েই পাকে। ক্লাস ফাইভে প্রথম কো-এডুকেশনে পড়ি। তাও গ্রামের স্কুলে। মেয়েরা টিচারদের সাথে ক্লাসে আসে আবার ওই টিচারের সাথেই ক্লাস থেকে বেড়িয়ে যায়। বাকি সময়টা কমন রুমে বসে থাকে। আমার মনে আছে, তখন থেকেই মেয়েদের খুব বেশি লজ্জা পাই। বেশি কাছাকাছি যাবার সুযোগ পেতে ইচ্ছে করে আবার সুযোগটা পেয়ে গেলে ওদের চেয়েও আমি বেশি লাল হয়ে যাই।
তখন থেকেই এই সমৃদ্ধ ক্যারিয়ারের শুরু ।
সমৃদ্ধ ক্যারিয়ার কথাটা নিয়ে সুধীসমাজের আপত্তি থাকতে পারে। তাই কথাটা ব্যখ্যর দাবি রাখে। একজন কমার্সের ছাত্র হিসেবে ব্যপারটা হিসাব বিজ্ঞানের ভাষায় বলাটা আমার জন্য অপেক্ষাকৃত কম কঠিন। প্রেম ব্যপারটাকে আমরা খালি চোখে দেখি Dual Entry System হিসেবে, মানে ’ইয়েটা’ দ্বিপাক্ষিক। ওটাই অবশ্য বিজ্ঞানসম্মত পদ্ধতি। তবে ওর বাইরেও আছে Single Entry System-ভালো বেসে গেলাম শুধু টাইপ একটা ব্যাপার... যদিও অধিকাংশ প্রেমই এক তরফা দাখিলার মতো ছিলো তবুও ছিলোতো। সবারই তাই থাকে। কেউ বুকে হাত দিয়ে বলুক তো মনটা কখনও পাখির মতো ওড়াউড়ি করেনি, এক প্রেমের নিচে চাপা পড়েই এক জীবন কাটিয়ে দিয়েছে।
সমৃদ্ধ ক্যারিয়ারের প্রধান কারনটা হলো ভালোবাসা ব্যপারটাতো এত আমলাতান্ত্রিক কোন ব্যাপার নয়। ক্লাসের কোন মেয়ে আপনার আমার অস্ফুট অনুরোধে একটা কালো শাড়ি পড়ে আসলো --- এটাও তো ভালোবাসা।
আর প্রেমের বহুগামিতার ব্যাপারেও আমার মনোভাব ইতিবাচক। যেহেতু প্রেম বহুমুখী, তাই এটা বহুগামী হতে বাধ্য। তাছাড়া সংকীর্ণ মনের মানুষেরাইতো একবার প্রেম করে।
ভার্সিটির এক শিক্ষকও একদিন বিজনেসের এক অমর বানী পড়াচ্ছিলেন--Never Put All Your Eggs In One Busket. এই আপ্তবাক্য ব্যখ্যা করতে করতে তিনি ব্যবসায়িক ব্যাখ্যা ছেড়ে তিনি জীবন মুখী ব্যাখ্যায় গেলেন। সব ভালোবাসা একজনকে দেওয়ার পর প্রজেক্ট যদি ফেইল করে পুরোটাই যাবে, ডিম সবকটাই নষ্ট হবে। প্রেমও যাবে, ডোজের মাত্রা বাড়তে বাড়তে জীবনটাও যাবে। আর যদি সব ভালোবাসা একজনকে না দিয়ে কিছু কিছু করে বিভিন্ন পাত্রে রাখা যায় তবে একাধিক পাত্র পতিত হলেও একটা না একটা থেকে যাবে। স্যারের এই ব্যাখ্যার পর আমরা সবাই ডাইভারসিফিকেশন অব বিজনেস এর গুরুত্ব একদম বুঝে গেলাম।
তবে আমি জানি সুধীসমাজ এত অল্পতে ভোলার পাত্র নয়। তারা এইসব বিশ্বপ্রেমিক দের চরিত্র নিয়ে কেবল সন্দেহ পোষন করেই ক্ষান্ত হন না, বরং তার চরিত্রের উপযুক্ত নানান বিশেষণ অন্বেষণে নিয়জিত হন। তবে একথাও সত্য, বিপদে ডরে না বীর, অপবাদে প্রেমিক। তারপরও যারা একগুয়ের মতো জানতে চায় মানুষ এত প্রেম কেন কওে, কিভাবে করে, তাদের বলতে চাই-- প্রতিটি প্রেমই স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র।
তবে একটা সত্যি কথা হলো কথায় না বড় হয়ে কাজে বড় হবার ব্যাপারটা আমার একটু কমের দিকেই। বরং উল্টোটারই প্রাধান্য দেখা যায়, কাজে না বড় হয়ে কথায় বড় হবার। কাজেই আমি কথায় যত বড় বিপ্লবী কাজে তার ধারে কাছেও যেতে পারিনি। হোক না ভালোমানুষী সুযোগের অভাব, কিন্তু আমি কিন্তু নিজেকে একজন ভালোমানুষই ভাবি। আমার ধারনা আমার প্রেমিকারাও তাই ভাবে। কারন সবচেয়ে কাছের মেয়েটার সাথে গত অর্ধ দশকে কখনও বিশ্বাস ভঙ্গের কারণ ঘটেনি আর একটু দুরের প্রেমিকারা কেউ হয়তো জানেই না আমি তাদের ভালোবেসে ছিলাম, কিংবা তারাও জানতে দেয়নি যে তারা জানত--কারণ কখনও পারস্পারিক সম্মানের ও সম্পর্কের জায়গাতে তো কখনও আপাষ করিনি।
আর সিকি শতাব্দীর জীবন থেকে এটুকু জেনেছি মানুষের মনটা একটু পাখির মতনই। একটু আধটু ওড়াউড়ি সারাজীবনই করে। পুরুষ মানুষ, মেয়ে মানুষ সবাই পাখি। মেয়ে পাখিটা ধরা একটু কঠিন, আর ছেলে পাখিটা ধরে রাখা...
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×