somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী ও বিড়ি

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোলাপান ঠিক কখন থেকে বড় হয়ে উঠে তা নির্ণয় করা একটু কঠিনই। কেননা ’বড়’ কথাটা ব্যাখ্যার দাবি রাখে। ডানো আর হরলিক্স ওয়ালাদের কাছে বড় হওয়া এক জিনিস, ক্লাসমেট-এর সাথে প্রেম করে বিয়ের উপযোগী বড় হওয়া কিংবা স্বচ্ছল পরিবার আর টানাটানির পরিবারে বড় হওয়া ভিন্ন ভিন্ন জিনিস। তবে ঠিক কবে থেকে বড় হয়ে উঠে তা বয়স দিয়ে নির্ণয় করা না গেলেও ব্যাবহার দিয়ে কিছুটা নির্ণয় করা যায়।

বড় হওয়ার জন্য পোলাপানের যে অদম্য স্পৃহা তাই শেষ পর্যন্ত তাদের বড় করে তোলে। সেই সব চেষ্টার একটা হল প্রথম গোফ কামানো। এটা হল প্রকাশ্যে বড় হওয়া। অনেক পোলাপান আবার লুকিয়ে লুকিয়ে বড় হবার চেষ্টা করে। লুকিয়ে বড় হবার প্রধান চেষ্টা হল সিগারেট ধরা। যে একবার ধরল তাকে আর পেছনে ফিরে তাকাতে হয় না। এটা এমনই এক বিদ্যা যা দিয়ে সারা জীবন করে খাওয়া যায়। এবং এটা এমন এক বিদ্যা, যে শেখে সে সাধারণত ঐ বয়সেই শেখে।

এই যে বড় হয়ে যাবার একটা সন্ধিক্ষণ, জ্ঞানী-গুণীরা থিওরী দেন, এখানে পোলাপানের সামনে দুটি পথ থাকে। হয় নারী, অথবা বিড়ি। অর্থাৎ, এই স্টেজে এসে কেউ ঝুকে পড়ে প্রেম-প্রীতি-ভালবাসার দিকে। নারী কর্ম, নারী ধর্ম, নারী পরম তপঃ। লাভ এ্যাট ফার্স্ট সাইট-এর মত ঘটনার ঘনঘটা শুরু হয়ে যায়। আর আরেক দল আছে যারা নারী প্রীতির পরিবর্তে নারী ভীতি বা অন্য কোন কারনে নারী থেকে নিরাপদ দুরত্বে অবস্থান করে লুকিয়ে চাপিয়ে বিড়িতে টান দেয়াতেই জীবনের স্বার্থকতা খোঁজে।

অন্য সকল থিওরীর মতন এই থিওরীরও অবশ্যই ব্যতিক্রম আছে। অনেকেই আছেন যাদের কোনটাই টানেনি। নিউটনের থিওরী ব্যর্থ করে তারা সকল রকম টান থেকে মুক্ত। তবে Law of Average অনুযায়ী একটা স্বাভাবিক গড় করতেই যেন দুটোই টেনেছে এমন লোকের সংখ্যাও নেহাত কম নয়।

নারী ওয়ালারা ঘুরে ফিরে নারীতেই থাকে। হয় এই নারী নয় সেই নারী। তবে বিড়িওয়ালারা আরও প্রতিভাবান। জ্ঞানী-গুণীদের বাণী যে শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। নারী এবং বিড়ি নিয়েও তাদের তাদের তত্ত্বের নানান শাখা-প্রশাখা আছে। বিড়িওয়ালা সম্পর্কে প্রশাখা-তত্ত হলো ”যে বিড়ি খায় সে অন্য কিছুও খায়।” এটা ”যে রাধে সে চুলও বাধে”র মতো কোন ব্যাপার নয়। রাধা এবং চুল বাধা হলো কমপ্লিমেন্টারি বিষয়। আর ’বিড়ি এবং অন্য কিছু’ হলো পরষ্পরের সাপ্লিমেন্টারি।
যেহেতু যেখানেই থিওরী আছে সেখানেই একসেপশন আছে, কাজেই স্বাভাবিকভাবেই এখনেও আছে ব্যতিক্রম। কেবল বিড়ি খায় কিন্তু অন্য কিছু খায় না এমন উদাহরণ ভুরি ভুরি আছে। আবার অন্য কিছু খায়, কিন্তু বিড়ি খায়না এমন উদাহরণও আছে। অন্তত একটা আছে। তবে এই সেকেন্ড স্পেসিসটা আসলেই বিরল। আর মূল প্রজাতিটার মেইন কোর্স বিড়ির সাথে সময়ে সময়ে এ্যাপেটাইজার, ডেজার্ট বা ড্রিঙ্কস থাকছেই।

তাত্তিকেরা বেশ খানিকটা ভূমিকা দেবার পর মওকা মত বলেই ফেলে, মিথ্যা যেমন সকল পাপের জননী, এই বিড়িও তেমনি সকল নেশার আপন মাতা। যারা থিওরী দেন তারা অনেক কথাই বলেন। তাই তাদের কথা নিয়ে মাথা খুব একটা না ঘামালেও চলবে। আর প্রতিভাবানরা সাধারণত অন্যের কথা শুনেই বিশ্বাস করে ফেলেন না। তারা সারা জীবন ধরে টেস্ট করে যায় এবং মৃত্যুর আগ দিয়ে আগ দিয়ে তাদের সারা জীবনের গবেষণালব্ধ রায় দিয়ে যান। সিগারেট সম্পর্কেও তারা সারা জীবন গবেষণা করে যান এবং শেষ বয়সে সময় পেলে তা ছাড়ার ব্যপারে মত দিয়ে যান। যেমন সূনীল গঙ্গোপাধ্যায় এর সরল স্বীকারোক্তি--”...এর পরেও আমি আরও অনেক রকম নেশার দ্রব্য পরীক্ষা করে দেখেছি, কিন্তু একমাত্র সিগারেট ছাড়া আর কোনও নেশার দাসত্ব করিনি। এতগুলি বছর পরেও বুঝতে পারি, এই নিরীহ সিগারেটের মতন হারামজাদা নেশা আর হয় না। অনেক চেষ্টা করেও ছাড়তে পারছি না।” তবে বিড়িটা সবাই এক সময় না একসময় ছাড়তে চায়। এবং একসময় উপলদ্ধি করে এর চেয়ে পৃথিবীর যে কোন কাজ সহজ। তবে মার্ক টোয়েন কিন্তু দৃঢ়তার সাথে দাবি করেন সিগারেট ছেড়ে দেওয়া মোটেই কঠিন কাজ নয়। কারণ তিনি ২৫২ বার ছেড়েছেন!

সিগারেটটা ধরার পর থেকেই সবাই ছাড়তে চায়। অনেকে সরাসারি ছাড়তে না পেরে অন্তত সংখ্যা কমিয়ে আনতে চায়। এজন্য কিছু কনডিশন সেট করে দেয়। কেউ খাওয়ালে খাবে, কিনে খাবে না; এলাকার বাইরে গেলে খাবে, বাসায় বা এলাকায় থাকলে খাবে না; নরমালি ধরাবে না, কোন স্পেশাল অকেশন থাকলে ধরাবে... এভাবেই কন্ডিশন বাড়তে থাকে। এবং স্পেশাল অকেশনের মধ্যে শেষ পর্যন্ত যোগ হতে থাকে ঈদ, থার্টি ফার্স্ট, পহেলা বৈশাখতো বটেই, অমুকের জন্মদিন, তমুকের বিয়ে ছাড়াও আকাশটা মেঘলা, শীতটা একটু বেশী, মনটা একটু খারাপ খারাপ কিংবা একটু বেশীই ভাল... কিছুই বাদ যায়না।

এভাবে ছাড়ি ছাড়ি করতে করতেই এক সময় ভালোবাসাটা অনেক গভীর হয়ে যায়। এবং এতটাই গভীর হয়ে যায় যে মায়ের কাছে প্রতিজ্ঞা করে প্রয়োজনে নারী ছাড়তে পারে কিন্তু বিড়ি ছাড়তে পারে না। অন্তত তুলনামূলকভাবে বিড়ি ছাড়ার হার নারী ছাড়ার হারের চেয়ে কমই হবে। আর আমাদের নারী জাতিরও প্রথম ও প্রধান মহৎ কাজ যেটা সেটা হলো বন্ধু হোক, প্রেমিক হোক আর স্বামীই হোক সিগারেট ছাড়ানো। আর পোলাপানও, যে মায়ের কাছে করা প্রতিজ্ঞা রাখতে পারেনা সে বন্ধু, প্রেয়শী বা স্ত্রীর কাছে করা প্রতিজ্ঞার প্রতি আর কতটুকুই বা শ্রদ্ধাশীল হতে পারে? আমি একজনকে জানি যে প্রেয়শীর কাছে প্রতিজ্ঞা করে তিন মাস বিড়ি ধরায়নি, কেবল গাজার উপর ছিল!

আহা, ভালবাসার দিব্যি। নারী ও বিড়ি কে শেষ সত্য কে জানে।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×