somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্যালেন্ট পুল

০১ লা মে, ২০১৩ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা বলে প্রতিভাবানদের কোন দেশ নেই, জাতি নেই তারা ভুল বলে। কিছু প্রতিভা আছে নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট জাতির জন্য। মাছ ধরার যে সহজাত প্রতিভা জাপানি বা নরওয়েজিয়ানদের তা স্বভাবতই পাওয়া যাবে না আফগান বা নেপালিদের। যেমন ধর্ম প্রতিভার কথা বললেই মনে পড়ে মধ্য প্রাচ্য, প্রযুক্তি প্রতিভায় জাপান-জার্মানি কিংবা শিল্পপ্রতিভায় ফ্রান্সের কথা। যুদ্ধ করার প্রতিভার কথা বললে আমাদের প্রথমেই মাথায় আসে আমেরিকার কথা। তার মানে এই নয় যে অন্য কোন দেশের যুদ্ধ প্রতিভা নেই কিংবা আমেরিকার অন্য কোন প্রতিভা নেই।

আমাদেরও অনেক প্রতিভা আছে। এরই মাঝে কিছূ প্রতিভা আছে যাতে আমরা বিশেষায়িত। টানা চারবার (?) প্রথম হয়ে একটা প্রতিভাতো আমরা একান্ত আপন করেই নিয়েছিলাম। একেবারে প্রথম হতে না পারলেও এখনও কিন্তু আমরা খুব একটা খারাপ করি না। কেন আমরা এই প্রতিভায় অদ্বিতীয় দুএকটা উদাহরণ তা ভালো বোঝাতে পারে।

সাভারে ভবনধ্বসে আহত নিহত মানুষের সাহায্যে অনেকেই যে যেভাবে পারছে এগিয়ে আসছে। এর মাঝেও প্রতিভাবানরা বসে নেই। বিজিএমইএ-এর প্যাড-সিল ও রশিদ নিয়ে একদল প্রতিভাবান মাঠে নেমে গেছে। তারা বিভিন্ন ব্যাংকের শাখা এবং অফিস-আদালত থেকে বিজিএমইএ’র নামে অর্থ সাহায্য তুলছে। ধরা খাওয়ার আগ পর্যন্ত গত তিন-চার দিনে নিশ্চই একটা ভালো কালেকশনই হয়েছে। অমুক বাঁচতে চায়, তমুকের দুইটা কিডনিই নষ্ট এইসব বলতে বলতে শাহবাগ, মগবাজার, গুলিস্তান এরকম চৌদ্দটা পয়েন্টে লোক দাড় করিয়ে দিয়েই নাকি মাসে অর্ধকোটি টাকা আয় করা যায়। কত মাথা যে আছে এত সুন্দর বুদ্ধির!

আমাদের দেশে প্রতিভাবানদের অনেক সুযোগ। যুবক, ডেসটিনি, নামে বেনামে কো-অপারেটিভ, ডুলেন্সার, ইউনিপে টু ইউ, সোনা কেনা, গাছ কেনা এরকম হাজারো হায় হায় কোম্পানীর কোন অভাব নেই। বা অত আয়োজনেরই বা কী প্রয়োজন? ফোন করে জ্বীনের বাদশা বলে ঠিকমতো পরিচয় দিতে পারলেও চলে। একটু প্রতিভার ছোয়া থাকলে তরতর করে এগিয়ে যেতে কোন বাধা নেই। প্রতিভাবানরা তো আমাদের দেশে নতুন পদ্ধতিতে বিল্ডিং বানানো শুরু করেছিল। তারা নাকি সিমেন্টের বদলে ময়দার ব্যবহার শুরু করেছিল। গবেষণা শেষ হবার আগেই রানা প্লাজার মতো একটা ঘটনা ঘটে গেল।
তবে আমদের দেশ তোমাদের দেশ বলে কোন কথা নয়। প্রতিভা যার আছে সে সফল হবেই। সাধারণত সফলতার আলটিমেট উদ্দেশ্যতোই কিছু টাকা বানানো। আর যে কিছু টাকা বানিয়ে ফেলেছে আমাদের দেশের মতো এত সুখ সে পৃথিবীতে কোথাও পাবে না। আপনার গার্মেন্টস ধ্বসে পড়ে চার-পাঁচশত শ্রমিক মরেছে তো কী হয়েছে? হোক না আপনি তাদের বেতন আটকে দেবার ভয় দেখিয়ে ডেকে এনেছেন, স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে আপনার সংগঠনের নেতাদের বৈঠক না হওয়া পর্যন্ত আপনাকে গ্রেফ্তার করার জন্য খুজে বের করা যাবে না। আর বৈঠক যেহেতু একটা হয়েছে, টাকাওয়ালাদের সংগঠনের নেতারা তো আর খালি হাতে ফিরবে না। অতীত তা বলে না, আপনারা নিশ্চিন্তে আত্মসমর্পণ করতে পারেন। অতীতে দু-একজন যাও বা সাজা ভোগ করেছে, তারা বিজিএমইএ-এর সদস্য ছিল না। আপনার টাকা থাকবে, তবু আপনাকে সাজা ভোগ করতে হবে এত বড় পাষন্ড আমার দেশ নয়। দিনে দুপুরে খুন করলেও তদন্তে আপনার নাম পাওয়া যাবে না। একটা এক সদস্য, দুই সদস্য, তিন সদস্য বিশিষ্ট কমিটি হবে। কমিটি রিপোর্ট দেবে না। কমিটি রিপোর্ট দেবে, জনগণ তার কিছু জানতে পারবে না। জানতে পারবে কী করে, এরই মাঝে ঘটে যাবে আরও ঘটনা। আরও চাঞ্চল্যকর। তাজরিনের মালিক ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াবে নিউওয়েভ-ফ্যানটমের মালিকরাও। দিব্যি সুখে-শান্তিতে বসবাস করতে থাকবে তানভীর-রানা এবং তাদের অগ্রজ-অনুজ এবং সহযোগী, সহকারী এবং সতীর্থরা।

এটাতো আমি ফাইনাল সুবিধার কথা বললাম। এছাড়াও আছে হাজারো সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনার সুবিধা। আপানি টাকা কামাচ্ছেন, ট্যাক্স দিতে হবে না। যারা গোণা টাকার চাকরি করছেন তারা ট্যাক্স দেবে। যাদের অনেক টাকা তাদের ট্যাক্স ফ্রী। অনেক টাকা জমতে জমতে একটু কালচে হয়ে যাবে, তখন সরকার একটা প্যাকেজ দেবে, আর আপনারা নামমাত্র মূল্যে সেই কালচে টাকাগুলোকে ঝকঝকে পরিস্কার করে ফেলবেন।

সেই টাকা দিয়ে গ্রামে একটা স্কুল করবেন। গ্রামবাসী আজীবন কৃতজ্ঞচিত্তে আপনার নাম স্বরণ করবে। একটা মসজিদ-মাদ্রাসা করে দিলেন, আপনার নামে বিশেষ মোনাজাত হবে, আপনি হজ্ব, যাকাতে খরচ করলেন। আপনার ইহকাল-পরকাল দুইটাই নিশ্চিত।
প্রতিভা টাকা আনে, আর টাকা আনে নিশ্চয়তা।
তবে সবচেয়ে বড় প্রতিভা বোধ হয় রাজনৈতিক দলে ভিরে যাবার প্রতিভা। এই একটা প্রতিভাই বাকি সকল প্রতিভার উদ্ভাবক, ধারক ও বাহক।

আমরা যারা প্রতিভাহীন তাদের মনে প্রশ্ন জাগতে পারে একজন দুজন দৃ®কৃতিকারীকে কোন সংগঠনের আশ্রয় না দিলে সংগঠনের ভাবমূর্তি বাড়ে না কমে? কিন্তু যারা প্রতিভাবান তারা ভাবেন কোন একজনকেও যদি অপরাধী হিসেবে তাহলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে। আমরা বাঙ্গালীরা প্রয়োজনে জীবন দেব, কিন্তু মান দিতে পারব না। আমাদের সংগঠনগুলোও তেমনি, জীবনের চেয়ে ভাবমূর্তি তাদের কাছে বড়। এখানে অবশ্য জীবনটা তাদের নিজের না, অন্যের।

আশার কথা একটাই, তা হল, প্রতিভা গতিশীল। সবসময় একজায়গায় থাকে না। সাম্রাজ্যবাদের যে প্রতিভা একসময় ব্রিটেনের ছিল তা এখন ভিন্ন রূপে চলে গেছে আমেরিকার কাছে। জ্ঞান-বিজ্ঞান চর্চার যে প্রতিভা একসময় মুসলমানদেও ছিল তাও একসময় চলে গেল। বাংলাদেশের যতসব অনাকাঙ্খিত প্রতিভা আছে তাও একসময় চলে যাবে।

আসবে নতুন দিন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×