somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনফুলফিলড প্রমিজ

০৯ ই জুন, ২০১৩ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবকিছুরই একটা রেডিমেড সল্যুশন থাকে। থার্টি ফার্স্ট, পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন, ফ্রেন্ডশীপ ডে, ঈদ, জন্মদিন সব কিছুর, সব কিছুরই। শুভেচ্ছা বিনিময় করতে হবে, হয়তো অতটা শুভ ইচ্ছা নেই, সমস্যা নেই, রেডি এসএমএস আছে, ফরওয়ার্ড করলেই হলো। একই অকেশনে একই এসএমএস একাধিক জনের কাছ থেকে পেয়েছি বা পরের বছর সেই জিনিস অন্য আরেকজনের কাছ থেকে পেয়েছি এমন অহরহ হয়েছে। জন্মদিনের একটা কমন এসএমএস ছিল, "When you born, it was raining. But it was not the rain; it was the tear drop of the sky. The Sky was crying losing its brightest star.” বা এই ধরণের কিছু একটা। ফরওয়ার্ডেড মেসেজ, তাই তার মধ্যে কোন ব্যক্তিত্য টের পেতাম না। কিন্তু আজকের এই ঝিরিঝিরি বৃষ্টির দিনে মেসেজটার কিছুটা ব্যাক্তিত্য মনে উকি দিল। উজ্জলতম নক্ষত্রকে হারিয়ে আকাশের কাঁদা কি একদমই অসম্ভব?

ভেবেছিলাম টিভি সংবাদ বা সংবাদপত্রটত্র এই কয়দিন একটু এড়িয়ে যাবো। গত তিন দিনের সংবাদপত্র না পড়ে মাথার কাছে জমিয়ে রেখেছি। কিন্তু শেষ রক্ষা হলোনা। সকালে নাস্তা করতে করতেই টেবিলে রাখা সংবাদপত্রের দিকে চোখ গেল, এবং একটা লাইন পড়েই ফেললাম, ’পাপকে ঘৃণা করি, পাপীকে নয়।’ অফিসে স্যারের টেবিলে রাখা সংবাদপত্রের কান্না বিজড়িত ছবিটার দিকেও চোখ আটকে গেল। স্যারও বোধহয় পড়ছিলেন সংবাদটা। হেডিংটা না পড়েও পারলাম না-- Tears earn sympathy for Ashraful than hate.

এই জন্যই এড়িয়ে যেতে চাইছিলাম এসব সংবাদ। আমরা আবেগী জাতি। আবেগ সব কিছুই ভাসিয়ে নিতে যায়, সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়। আর চোখের জল হলেতো কথাই নেই। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। আশরাফুলের চোখের জল আমাদের অনেককেই ঘায়েল করে ফেলেছে। এই চোখের জল দেখেই একবার আমার এও মনে হয়েছিল যে, যদি ক্ষমতা থাকত আমি এরশাদ শিকদারকে ক্ষমা করে দিতাম! সেই তুলনায় আশরাফুলের অপরাধকে লঘুই বলা যায়। যে দেশে আড়াই হাজার-তিন হাজার কোটি টাকার দুর্নীতি ’তেমন বড় কিছু না’ সে দেশে সাত লাখ, দশ লাখ, পঁচিশ-ত্রিশ লাখ টাকার দুর্নীতি আসলেই বড় কিছু না। তবুও একটা কথা থেকেই যায়।

আর যে কোন ক্ষেত্রেই চোখের জলের ব্যবহার আমার কাছে সবচেয়ে খারাপ লাগে। এটা এমন একটা আবেদন, মঞ্জুর না করেও উপায় থাকে না। আর এই বাধ্যতামূলক আবেদন মঞ্জুর করিয়ে নেয়াটা কারও দুর্বলতার সুযোগ নেয়ার মতো মনে হয় আমার কাছে। এজন্য পিস্তল ঠেকিয়ে পয়সা নেয়া, ফাইল আটকে ঘুষ নেয়া আর চোখের জলে সহানুভূতি পাওয়া আমার কাছে সমান অপরাধ মনে হয়।

আশরাফুলের চোখের জলে আহত অনেকেই সত্যি সত্যিই যুক্তি তর্ক দিয়ে আমাদের মন্ত্রী-এমপিদের উদাহরণ টেনে প্রমাণ করে দিচ্ছেন আশরাফুল তাদের চেয়ে ভালো। তাদের কথা শুনে আমারও ভালো লাগে, কারন তারা আমার এই প্রিয় খেলোয়াড়টিকে আমার চেয়েও অনেক বেশী ভালোবাসেন। আমরা কেউই শতভাগ শুদ্ধ নই। একজন মানুষ শতভাগ শুদ্ধ বলে সে ভালো মানুষ, ভালোমানুষী অনেক সময়ই এভাবে নির্ধারিত হয়না। বরংতা নির্ধারণ হয় একজন মানুষ কতখানি কম অভালো তার ভিত্তিতে। অনেক স্মার্ট মানুষই আছে জীবনে ভালোমতো একটা দান মেরেই চুপ। কে আর কার খবর রাখে। কিন্তু আশরাফুলের এই স্মার্টনেসটাও দেখাতে পারল না। পাঁচ-দশ কোটি টাকা হলেও তাও মনকে সান্তনা দেয়া যেত, সে বড় কিছু একটা করতে পেরেছে। কিন্তু এই ছিচকে ফিক্সিং-এ সে সান্তনাও পাবার যো নেই। আর সবচেয়ে কম অ-ভালোর ভিত্তিতে যে ভালমানুষতা নির্ধরণ করা হয়, তা মূলত করা হয় সব খবাপ মানুষের মাঝ থেকে কাউকে বেছে নিতে হলে। কিন্তু যখন সব ভালো মানুষের মাঝ থেকে কাউকে সামান্য অ-ভালোতার জন্যও আলাদা করা হয় তখন তা সত্যিই দু:খ জনক।

যারা বলে ’দেশের আর সব মানুষ দুর্নীতি করতে পারলে খেলোয়াড়রা কী দোষ করলো? আর সবাই যদি রক্ত-মাংসের মানুষ হয় আশরাফুল কি দেবতা নাকি?’ তাদের কি করে বোঝাব আর দশজন মানুষের ঘুষ খাওয়া আর আমার বাবার ঘুষ খাওয়া এক নয়, আর দশটা যুবকের সন্ত্রাসী-–চাদাবাজ হওয়া আর আমার ভাই-বন্ধুর সন্ত্রাসী হওয়া এক নয়, আর দশটা মেয়ের চারিত্রিক দুর্বলতা আর আমার প্রেয়সীর চারিত্রিক দুর্বলতা এক নয়। আর সকল দুর্নীতির প্রতিকার চাই আমি মস্তিষ্কের সচেতনতা থেকে, দায়িত্ববোধ থেকে, আর এক্ষেত্রে বিচার চাই অন্তরের কষ্ট থেকে, গ্লানি থেকে। আশরাফুল রক্ত মাংশের মানুষ। মানুষের ভুল হয়। কিন্তু ভুল হলে তা একবার হয়, দুই বার হয়। কিন্তু ভুলেরতো আর এক দশকের ক্যারিয়ার (২০০৪-২০১৩) হতে পারে না।
আশরাফুলকে ভালোবাসতে পারেনি এমন ক্রিকেট সমঝদার বাংলাদেশে আছে বলে আমি বিশ্বাস করি না। উৎপল শুভ্র যথার্থই বলেছেন, বাংলাদেশের মাটিতে জন্ম নেয়া সবচেয়ে প্রতিভাবান ব্যটসম্যান। হুমায়ূন আহমেদও বিম্ময় প্রকাশ করে বলেছিলেন এই দ্বিধাবিভক্ত দেশে এই তরুণ কিভাবে মন্ত্রমুগ্ধের মতো পুরো জাতিকে ভেদাভেদ, দু:খ-হতাশা-অপ্রাপ্তি ভুুলে কিভাবে একটা সার্বজনীন আনন্দে ভাসাতে পারেন। আশরাফুলের হাত ধরেই বাংলাদেশের ক্রিকেটে অনেক প্রথম এসেছিল। তার হাত ধরেই এদেশের ক্রিকেটে আরেকটা প্রথম আসলো। আশরাফুল ছিল আমাদের প্রথম প্রকৃত সুপারস্টার। আশরাফুলই প্রথম প্রকৃত ভিলেন।

তবে যে বড় ভাই ছোটভাইকে নীতিবাক্য শেখানোর বদলে বুকির সাথে পরিচয় করিয়ে দেন, যে লোক গার্মেন্টস মালিক হবার জন্যে জন্মগ্রহণ করে হঠাৎ একদিন ঢাকা গ্ল্যাডিয়রস নামের একটা ক্রিকেট দলের ফ্রঞ্চাইজর হয়ে যায় এবং বিগত বছরের বকেয়া পাওনা পরিশোধ করার নামে গার্মেন্টস মালিক স্টাইলে অন্যয্য প্রস্তাব নিয়ে আসেন, তাঁদের শাস্তি না হলে ’এই আশরাফুলদের’ উৎপাদন বন্ধ হবে না।

বাংলাদেশ দলে বর্তমানে আরও অনেক প্রতিভা আছে, তাই আশরাফুলের অভাব তেমন একটা বোঝা যাবেনা বলে যারা আশরাফুলের শাস্তি চান, আমি তাদের সাথেও একমত নই। যতই হাজারো প্রতিভা থাক, আশরাফুল আশরাফুলই। এর পরও আমি চাইব এর একটা দৃষ্টান্তমুলক শাস্তি হোক। হ্যানসি ক্রনিয়ে তৎকালিন দক্ষিণ আফ্রিকা দলে ঢের বেশি অপরিহার্য ছিলেন, তবুও তার পরিণতি বাকিদের জন্য শিক্ষা হবার কথা ছিল। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, তা আবারও প্রমাণিত হলো।

দন্ডিতের সাথে
দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে
সর্বশ্রেষ্ঠ সে বিচার।

জাতি কাঁদুক আশরাফুলের জন্য। আশরাফুলের সর্বোচ্চ শাস্তি হলে আমার তাতে অসমর্থন থাকবে না। কারণ আমি চাইনা ব্যাক্তি আশরাফুলের প্রতি অন্ধ ভালোবাসা সামষ্টিক বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করুক।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৩ রাত ১২:২৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×