somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুরানের গল্প: কার বেশী শক্তি, কার বুদ্ধি বেশী

১১ ই মে, ২০১৭ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুরানের বয়স হলো সাড়ে তিন।

সারাদিন যেমন-তেমন, কিন্তু রাতে ঘুমাতে গিয়ে সে বাবার ঘুম হারাম করে ছাড়ে--বাবা, গল্প শোনাও, গল্প শোনাও, গল্প শোনাও। এবং কোন রেডিমেড গল্প হলে চলবে না, কাস্টম মেড হতে হবে। কারণ গল্পের পাত্র-পাত্রী এবং বিষয়বস্তু সে নিজে নির্বাচন করে দেবে। আমি নিশ্চিত করে বলতে পারি, সেই পাত্র-পাত্রীর সাথে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বা উপেন্দ্র কিশোর রায়ের পাত্র-পাত্রীর কোন মিল নেই। যদি কোন মিল খুঁজে পাওয়া যায় তবে তা একান্তই কাকতাল মাত্র। কোনদিন তার পাত্র-পাত্রী হলো একটা মা সিএনজি আর একটা বেবি সিএনজি, কোনদিন বাবা ফ্যান আর বেবী ফ্যান, কোনদিন স্পাইডারম্যান আর ব্যাটম্যান।

গল্পগুলি জমিয়ে রাখছি তুরানের ত্রিশ বছর বয়সের জন্য, কোনদিন যদি তার পুত্রও ঘুমাতে গিয়ে শুনতে চায় একটা মা সাইকেল আর একটা বেবি সাইকেল কিংবা একটা মা টেম্পু আর একটা বেবি টেম্পুর গল্প।


আমাদের আজকের গল্প একটা স্পাইডারম্যান আর একটা ব্যাটম্যানের গল্প:

এক দেশে ছিল এক স্পাইডারম্যান আর এক ব্যাটম্যান। এরা দুজনই তুরানের বাসায় থাকতো। একদিন স্কুল শেষে দুজনের দেখা হয়ে গেল। কিছুক্ষণ দুজন মিলেমিশে ভালই খেলাধুলা করলো। কিন্তু একটু পরেই দুজনের লেগে গেল দ্বন্দ-- কার বেশী শক্তি, কার বেশী বুদ্ধি।
স্পাইডারম্যান বলে আমার, ব্যাটম্যান বলে আমার।

দুজন তুমুল ঝগড়া লেগে গেল। কেউ কারো কথা শোনেনা, শুধু নিজেরটাই বলতে থাকলো--আমার শক্তি বেশী, আমার বুদ্ধি বেশি।

তুরানেরও ছুটি হয়েছিল। তুরান পাশ দিয়ে যাচ্ছিলো। ওদের ঝগড়া শুনে তুরান ওদের জিজ্ঞেস করলো--তোমরা ঝগড়া করছো কেন? তোমরা জানোনা ঝগড়া করলে সবাই তোমাদের পচা বলবে?

এ কথা শুনে ওরা দুজনেই ভাবলো, তাইতো। তখন ওরা ঝগড়াঝাটি থামিয়ে তুরানকে বললো তাহলে তুমিই বলো আমাদের কার বেশী শক্তি আর বুদ্ধি?

তুরান বললো, তোমারা বাসায় চলো, দাদু বলতে পারবে তোমাদের কার বেশী বুদ্ধি আর শক্তি।

বাসায় যেয়ে তুরান তার দাদুকে সব কথা খুলে বললো। সব শুনে দাদু বললো আমি বলতে পারবো, তবে তার আগে তোমাদেরকে তিনটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ফলাফল দেখেই আমি বলতে পারবো। তোমরা রাজি?

দুজনেই বললো, রাজি।

দাদু বললো, দেখি, এক নাম্বার পরীক্ষা, কে আগে নিজ হাতে সব ভাত খেয়ে শেষ করতে পারে। দাদু ওদের প্লেটে ভাত দিলেন, শাক দিলেন, ডাল দিলেন, মাছ দিলেন। স্পাইডারম্যান, ব্যাটম্যান দুজনেই সুন্দর করে সব ভাত খেয়ে ফেললো।

দাদু দেখলেন, এই পরীক্ষাতে দুজনেই সমান। এবার তিনি বললেন, এবার তাহলে দুই নাম্বার পরীক্ষা, কে আগে ঘুমিয়ে পড়তে পারে।
বলা মাত্রই, দুজনেই সুন্দর করে বালিশ নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লো।

বিকেলে ঘুম থেকে উঠে সবাই মাঠে খেলতে গেল। সন্ধায় বাড়ি ফিরে ওরা আবার জানতে চাইলো, বলো কে ফার্স্ট?

দাদু বললেন, ঠিক আছে, তিন নাম্বার পরীক্ষাটা তো এখনও বাকি। দেখি, কে আগে স্কুলের পড়া শেষ করতে পারে।

বলা মাত্রই দুজনই পড়তে বসে গেল। কোন দুষ্টুমি না করেই সব হোমওয়ার্ক শেষ করে ফেললো।

এবার দুজনেই দাদুকে ধরলো, এবার বলো, কার বুদ্ধি বেশী?

দাদু দেখলেন সব পরীক্ষাতেই দুজনেই সমান। কী আর করা, তিনি বললেন, তোমারা দুজনই শক্তিতে, বুদ্ধিতে সমান। দুজনই ফার্স্ট।

দুজনই বললো, এটা আবার কিকরে হয়?

দাদু বললেন, সব কাজ নিজে নিজে করলে, বড়দের সব কথা শুনলে, সব ভাত খেলে, সব পড়ালেখা করলে সবাই শক্তিতে, বুদ্ধিতে ফার্স্ট হয়ে যায়।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৭ রাত ২:০৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×