somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুরানের গল্প: একটা বেবি এলিফ্যান্ট আর একটা বেবি জিরাফের গল্প

১৩ ই মে, ২০১৭ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুরানের বয়স হলো সাড়ে তিন।

সারাদিন যেমন-তেমন, কিন্তু রাতে ঘুমাতে গিয়ে সে বাবার ঘুম হারাম করে ছাড়ে--বাবা, গল্প শোনাও, গল্প শোনাও, গল্প শোনাও। এবং কোন রেডিমেড গল্প হলে চলবে না, কাস্টম মেড হতে হবে। কারণ গল্পের পাত্র-পাত্রী এবং বিষয়বস্তু সে নিজে নির্বাচন করে দেবে। আমি নিশ্চিত করে বলতে পারি, সেই পাত্র-পাত্রীর সাথে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বা উপেন্দ্র কিশোর রায়ের পাত্র-পাত্রীর কোন মিল নেই। যদি কোন মিল খুঁজে পাওয়া যায় তবে তা একান্তই কাকতাল মাত্র। কোনদিন তার পাত্র-পাত্রী হলো একটা মা সিএনজি আর একটা বেবি সিএনজি, কোনদিন বাবা ফ্যান আর বেবী ফ্যান, কোনদিন স্পাইডারম্যান আর ব্যাটম্যান।

গল্পগুলি জমিয়ে রাখছি তুরানের ত্রিশ বছর বয়সের জন্য, কোনদিন যদি তার পুত্রও ঘুমাতে গিয়ে শুনতে চায় একটা মা সাইকেল আর একটা বেবি সাইকেল কিংবা একটা মা টেম্পু আর একটা বেবি টেম্পুর গল্প।


আমাদের আজকের গল্প একটা বেবি এলিফ্যান্ট আর একটা বেবি জিরাফের গল্প

অনেক অনেক দূরে আফ্রিকা নামে এক মহাদেশ আছে। আফ্রিকার বিস্তির্ণ জঙ্গলে অনেক পশুপাখি বসবাস করে। তেমনি এক জঙ্গলে ছিল বন্ধু--একটা বেবি এলিফ্যান্ট আর একটা বেবি জিরাফ। দুই বন্ধু ছিল খুব দুষ্ট।

দুই বন্ধু সারাদিন ঘুরে ফিরে খায় দায়, খেলা করে আর দুষ্টুমি করে। ওদের বাবা-মা বার বার বলে, সারাদিন যাই করোনা কেন, সন্ধ্যার আগেই ঘরে ফিরতে হবে, পড়তে বসতে হবে। আর খেলতে খেলতে বেশী দূরে চলে যাওয়া যাবেনা, অচেনা কেউ ডাকলে কাছে যাওয়া যাবেনা, কিছু খেতে দিলে খাওয়া যাবে না। কিন্তু দুই বন্ধু বাবা-মার কথা শুনতেই চায় না।

এভাবেই দিন কাটছিল।

একদিন দুই বন্ধু খেলতে খেলতে ওদের বাসা থেকে অনেক দূরে চলে গেল। অনেক দূরে গিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেল একটা বড় গাড়ি। গাড়ির পাশে একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে।

অচেনা লোকটা বললো, বেবি, তোমরা ভালো আছো?

ওরা বললো, ভাল আছি। তুমি কে? আমরা তোমাকে চিনি না।

লোকটা বললো, আমি তোমাদের মামা, আমার নাম অচেনা মামা।
অচেনা মামাটা বললো, তোমরা চকলেট খাবে? আমার কাছে অনেক মজার চকলেট আছে। চিপস ও আছে, খাবে?

বেবি এলিফ্যান্ট বললো, মা বলেছে অচেনা মামার কাছ থেকে কিছু খেতে না।

অচেনা লোকটা তখন বললো, ঠিক আছে, খেও না। তবে তোমরা আমার গাড়িতে করে একটু ঘুরে আসতে পারো। গাড়িতে চড়েছ কখনো তোমরা?

দুই বন্ধু বললো, না, আমারা কোনদিন গাড়িতে চড়িনি।

লোকটা তখন বললো, তাহলে চলো আমার সাথে। গাড়িতে চড়তে অনেক মজা। তোমাদের বাবা-মাকে আমি বলবো না। তাই কেউ তোমাদের বকাও দেবে না।

একদিকে গাড়িতে চড়ার উত্তেজনা, অন্যদিকে বাবা-মার কথা অমান্য করে অচেনা মামার সাথে ঘুরতে যাওয়া, দুই বন্ধু খুব চিন্তায় ছিল। অচেনা মামার কথা শুনে দুই বন্ধু কিছুটা আস্বস্ত হলো।

মামাটা ওদেরকে আদর-যত্ন করে গাড়িতে উঠিয়ে, দরজা লাগিয়ে গাড়ি চালাতে শুরু করলো। গাড়ি চলছে চলছে চলছে। দুই বন্ধুর শুরুতে ভালোই মজা লাগছিলো। গাছপালা ছুটে চলে যাচ্ছে। পশু-পাখিরাও গাড়ি দেখে পালিয়ে বেড়াচ্ছে।

বেশকিছুক্ষণ চলার পর গাড়ি জঙ্গল ছেড়ে শহরের ভেতর দিয়ে চলতে লাগলো।

বেবি জিরাফ বললো, আমরা আর যাবোনা, আমাদের দিয়ে আসো।

লোকটা তখন বললো, তোমাদেরতো আরো দূরে যেতে হবে। অনেক দূরে।

বেবি এলফ্যান্ট বললো, আমাদের নামিয়ে দাও, আমরা মার কাছে যাবো।

লোকটা বললো, তোমারা আর তোমাদের মার কাছে যেতে পারবে না।
এই কথা বলে লোকটা গাড়ি আরও জোড়ে চালাতে লাগলো।

একথা শুনে দুই বন্ধু ভয় পেয়ে গেল। লোকটাকে ওরা বার বার বলতে লাগলো নামিয়ে দেবার জন্য। দুই বন্ধু যতই কান্না করতে লাগলো লোকটা তত জোড়ে গাড়ি চালাতে লাগলো। গাড়ি চালিয়ে অনেক দূরে গিয়ে লোকটা বেবি এলিফ্যান্ট আর বেবি জিরাফকে একটা চিড়িয়াখানায় বিক্রি করে দিল।

চিড়িয়াখানার লোকেরা দুজনকে দুটি খাঁচায় আটকে রেখে দিল। অনেক কান্নাকাটি করেও দুই বন্ধু আর বাবা-মার কাছে ফিরে যেতে পারলো না। দুজন আর এক সাথে খেলতেও পারে না, মজার মজার খাবারও খেতে পারে না।

দুই বন্ধু নিজেদের ভুল বুঝতে পারলো। ওরা ঠিক করলো, কোনদিন যদি আবার ওরা জঙ্গলে ফিরে যেতে পারে, বাবা-মায়ের কাছে ফিরে যেতে পারে, তাহলে আর কোনদিন বাবা-মার মনে দু:খ দেবে না, তারা যা বলবে তা মন দিয়ে শুনবে, অচেনা কেউ ডাকলে আর যাবে না, গাড়িতেও চড়বে না।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৭ দুপুর ১:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×