somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমিকের জন্ম

১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যথেষ্ট শীতবস্ত্র পরিহিত হয়ে শীত পোহাতে গতকাল ভোরবেলা বাচ্চা-কাচ্চা সহ গিয়েছিলাম রমনা পার্কে। গিয়ে দেখি, এই শীতেও পার্কে নানান শ্রেণি-পেশার, নানান বয়সের লোক।

সেখানে স্বাস্থ্য সচেতন লোক আছে, স্বাস্থ্য অচেতন নেশাগ্রস্ত লোক আছে; বৃদ্ধ আছে, শিশু আছে; শিশু-উৎপাদক প্রেমিক-প্রেমিকা আছে, প্রেম হারানো বিরহী আছে; শৃঙ্খলা ভঙ্গকারী আছে, আছে শৃঙ্খলা রক্ষাকারী।

শৃঙ্খলা রক্ষক দুই জনকে এই শীতের সকালে কেন যেন যথেষ্ট উত্তপ্ত দেখা গেল। আমার পাশ দিয়ে যাবার সময় বললো, দেখি আপনার ব্যাগে কী?
পার্কে বাচ্চাদের সাথে খেলার জন্য ফুটবল নিয়ে এসেছিলাম। তাও ব্যাখ্যা করলাম।

আনসার দুইজন সামনে এগিয়ে গেল। সামনের দুই চেয়ারে ছিলো দুই যুগল। প্রচন্ড শীতেই হয়তো, একটু উষ্ণতার খোঁজে তারা বেশ ঘনিষ্ঠ হয়েই বসে ছিলেন।

আনসার দুইজন, উষ্ণতা-সন্ধানীর সামনে তাদের সকল উত্তাপ বর্ষণ করতে লাগলেন।
একজন বোধহয় পাবলিক বাসে উঠে নিজেকে "স্টুডেন্ট" পরিচয় দেবার মতন করে একবার বলার চেষ্টা করলেন, আমি অমুক যায়গার স্টুডেন্ট।

ব্যাস, এই Answer শুনে, আনসার দুজন এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন। বললেন, এক্ষুনি আপনার বাসায় ফোন করেন, আপনার বাবা-মা'র সাথে কথা বলি…

জানিনা সাথে প্রেমিকার সম্মানের বিষয়টি জড়িত না থাকলে প্রেমিক আরেকটু প্রতিবাদী হতেন কিনা।
"স্টুডেন্ট প্রেমিক" দ্রুত নিজের ভুল বুঝতে পেরে আগের অবস্থান থেকে সরে এসে হয়তো দূঃখ প্রকাশ করলেন।

আনসার ভাতৃদ্বয় কিছুটা নরম হয়ে বচসার উপসংহার টানতে টানতে বললেন--...আপনাদের ওই ক্লাস অনেক আগেই আমরা পড়ে এসেছি। পার্কে আসলে সবসময় মুখ সামলে কথা বলবেন, আর হাত সামলে বসবেন!

***
আমি বুঝতে পারলাম না, নিজেরা অনেক আগে পড়ে এসেছেন, এমন ক্লাসে নতুন কাউকে পড়তে দেখলে বড়রা এমন রেগে যায় কেন?

আর এভাবে বাধাগ্রস্ত করা হলে প্রেম বিকশিত হবে কিভাবে? সংবাদপত্রে মানবতার ছবি ছাপা হয়, একটু উষ্ণতার জন্য চিড়িয়াখানার বানর একে অপরকে জড়িয়ে থাকে; অথচ মানুষের উষ্ণতার পথে মানুষের বাধা!

গভীর দুঃখের সাথে উপলব্ধি করলাম, যে দেশে প্রেমের কদর নেই, সে দেশে প্রেমিক জন্মাতে পারে না।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×