somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বানিজ্যিক ভূগোল

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এসএসসি-এইচএসসি-তে আমার একটা পাঠ্য বিষয় ছিলো বানিজ্যিক ভূগোল। লোকজন যতটা অপছন্দ করে বিষয়টা ততটা খারাপ না। যাই হোক, পরীক্ষায় উক্ত বিষয়টি পাশ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের একটি ছিলো--বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ ও তার প্রভাব আলোচনা করো।

উত্তরে অসংখ্য পয়েন্টস ছিলো। যেমনঃ

-শিক্ষার অভাব
-জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কিত ধারণার অভাব
-নাতিশীতোষ্ণ জলবায়ু
-শিশু মৃত্যু হার রোধে সাফল্য
-চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন
-বাল্য বিবাহ
-ধর্মীয় অনুভূতি…

এরকম আরও গোটা বিশেক।

তবে একটা পয়েন্ট নিয়ে মনে মনে খুব দ্বিধাদ্বন্দে ছিলাম। তা হলো--চিত্তবিনোদনের অভাব! জনসংখ্যা বৃদ্ধির সাথে চিত্তবিনোদনের অভাবের রসায়ন সেই কিশোর বয়সে ঠিক বুঝে উঠতে পারিনি। এমনকি বিস্তারিত পড়েও বুঝিনি।

বিস্তারিত আলোচনা ছিলো অনেকটা এরকম--

(১৮) চিত্তবিনোদনের অভাবঃ এদেশের গরীব জনসাধারনের চিত্তবিনোদনের কোন সুব্যবস্থা নেই বললেই চলে। এর ফলে তারা বিবাহিত জীবনকেই চিত্তবিনোদনের একমাত্র ব্যবস্থা হিসেবে মনে করে। জনসংখ্যা বৃদ্ধির এটিও একটি অন্যতম কারন।

বই এর লেখকের সাথে পুরোপুরি একমত হতে পারছিলাম না। কিন্তু এটাও বুঝতে পারছিলাম, লেখক তো কখনও ভুল করতে পারেন না।

আজ এতদিন পর নিশ্চিত হলাম, আমার ধারণা সঠিকই ছিলো, সেদিনের সেই লেখক আসলেই ভুল করেন নি। তিনি ঠিকই বলেছিলেন--এ দেশে চিত্তবিনোদনের বড়ই অভাব।

নইলে দিন-রাত এভাবে দাড়িয়ে দাড়িয়ে মানুষ রাস্তা খনন দেখবে কেন?

তার পরও মেট্রোরেলের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা; মেট্রোরেলের নির্মাণকাজে চিত্তবিনোদন খুঁজে না পেলে এই দর্শকেরাই হয়তো ঘরে ফিরে গিয়ে আরও জনসংখ্যা বৃদ্ধিতে অবদান রাখতেন!
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×