somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক তোতা কাহিনি

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সন্তানরা একজোড়া বাজরিগার পাখি উপহার পেয়েছিলো তাদের মাসুদ মামার কাছ থেকে। নীল রঙের একজোড়া শিশু বাজরিগার।

উইকিপিডিয়া বলছে গৃহাপালিত কুকুর এবং বিড়ালের পর এই বাজরিগার হচ্ছে বিশ্বের ৩য় জনপ্রিয়তম পোষা প্রাণী! বাজরিগারের এই জনপ্রিয়তার মূল কারন হচ্ছে এদের ছোট আকার, স্বল্প খরচ। বাজরিগার তোতা পাখির ভাই-বেরাদার হওয়ায় মানুষের কথাও নাকি নকল করতে পারে! ওদের বাপ-দাদার আদি নিবাস অস্ট্রেলিয়া হলেও বিগত প্রায় দুইশত বছর ধরে এরা সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে এবং মুক্তাবস্থার মতো বন্দী অবস্থাতেও নিয়মতি বংশবৃদ্ধি করে চলেছে।

আমাদের সেই একজোড়া শিশু বাজরিগারও গত ৬ মাসে দিনে দিনে কিশোর হলো, তরুণ হলো, যুবক হলো। তারা পরিণত হলো। তাদের প্রেম হলো, প্রণয় হলো।

খাঁচায় বেধে দেওয়া মাটির হাড়ি আলোকিত করে একদিন তাদের মুক্তোর মতন সাদা ডিমও হলো। সেই ডিম নিয়ে আমার পরিবারের সদস্যদের মাঝেও বেশ খানিকটা উচ্ছ্বাস ছড়িয়ে গেল। আমার স্ত্রীকে ডেকে দূর থেকে সেই ডিম দেখিয়ে আমি রসিকতা করলাম--তুমি দাদি হতে চলেছ!

কিন্তু সেই উচ্ছ্বাস বেশীদিন টিকলো না। এরপরই বাধলো বিপত্তি। পুরুষ পাখিটি বারবার সেই ডিম বাসা থেকে ফেলে দিতে লাগলো। আমরা দুয়েকবার সেই ডিম উদ্ধার করে আবার ওদের বাসায় রেখে দিলাম, কিন্তু খানিক পরেই আবার সেই একই ঘটনা! সাথে চলতে লাগলো প্রেমিক-প্রেমিকার গগণ বিদারী কলহ। এমন কলহ যে আশেপাশে কান পাতা দায়। সাথে মানুষের হাতাহাতির মতো ঠোকা-ঠুকি অবস্থা।

বুঝলাম প্রেমিক পাখিটি তার প্রেয়সীকে এখনও সন্তানের মা হিসেবে মেনে নিতে প্রস্তুত নয়। আরও বুঝলাম, উন্নত দেশের পাখি হওয়ায়, আধুনিক যুগের পাখি হওয়ায়, উন্নত দেশের আধুনিক মানুষের মতন এরাও প্রেম চায়, প্রণয় চায়, কিন্তু পিতা হতে চায়না; সঙ্গী চায়, প্রেয়সী চায়, সন্তানের মা-কে চায় না!
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×