হ্যাঁ, লাল বাস বলতে আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাসকেই বোঝাচ্ছি। এটা এমন একটা বাস, যেটায় উঠলেও মেজাজ খারাপ হয়, আবার বাসায় না এলে আরও রাগ লাগে। আমার বাসা মুগদা হওয়ার কারণেই আমি ‘শ্রাবণ-মুগদাপাড়া’ বাসের নিয়মিত যাত্রী। ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই, তখন বাসের শিডিউল বুঝতে বুঝতেই এক মাস সময় লেগে যায়। এই বাস আবার একেক সময় বিশ্ববিদ্যালয়ের একেক জায়গা থেকে ছাড়ে। কখনো মলচত্বর বা টিএসসি, আবার কখনো কার্জন হল। বাসে থাকত চরম ভিড়। প্রথম পাঁচ সারির সিট মেয়েদের, শেষের পাঁচ সারির ছেলেদের এবং সিটের ওপরে লেখা থাকত ছাত্রী বা ছাত্র। একদিন বাসে দেখি, ‘ছাত্রী’র ‘ ী’-কার উঠিয়ে ফেলে সেখানে ‘ছাত্র’ লেখা হয়েছে এবং ভাইয়ারা সেখানে বসে রয়েছে। এটা নিয়ে সেদিন বাসে মেয়ে বনাম ছেলে একটা ছোটখাটো ঝগড়া হয়েছিল। কিন্তু এই বাসের রয়েছে বিভিন্ন সুবিধা। যেমন—বাসে সিট না পেয়ে দাঁড়িয়ে থাকলে নিজের ব্যাগ যে বসে আছে তার কাছে রাখা যায়, রাস্তায় জ্যাম থাকলেও বসে থাকতে হয় না। কারণ, বাস তখন রং রুট দিয়ে যায়। ট্রাফিক পুলিশের সঙ্গে বাসের মামাদের ভালো খাতির থাকে। তাই বাসকে সিগন্যালে আটকে থাকতেও হয় না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই বাসের আছে অনেক পাওয়ার। কেউ বাসকে ধাক্কা দিলে, মামাদের কিছু বললে বা কোনো ছাত্রকে কোনো উল্টাপাল্টা কথা বললে বাসের ভাইয়ারা বীরের মতো এগিয়ে যায় এবং সবকিছু ম্যানেজ করে। বাসের একটি কমিটি থাকে, তারাই বাসের শিডিউল তৈরি করে, বছরে একটা বনভোজনের আয়োজন করে, বাসের কোনো মামা বা ছাত্র অসুস্থ থাকলে টাকা তুলে তাদের সাহায্য করে। সবকিছু মিলিয়ে বাস-ভ্রমণটা খুবই মজার। এভাবে দেখতে দেখতে কীভাবে যে ছয়টি বছর পার হয়ে গেল, সেটা বুঝতেই পারলাম না।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।