somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমে পড়ুন জেনে বুঝে

১২ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রূপকথার গল্পে রাখাল ছেলে আর রাজকন্যার প্রেম হরহামেশাই হয়ে থাকে। বাস্তব জীবনেও ফার্স্ট সাইট লাভ বা প্রথম দেখাতেই প্রেমে পড়ার ব্যাপারটা ইদানিং মুড়ি-মুড়কির মতো। কিন্তু না মেনে উপায় নেই যে, বাস্তবতার সাথে প্রেমের টক্কর অতি প্রাকৃতিক। প্রেমকে যদি বলা হয় জ্বর তাহলে সংসারকে অবশ্যই বলতে হবে জন্ডিস! তাই আপনারা যারা ইতিমধ্যে প্রেমে পড়ে গেছেন বা শিঘ্রই পড়তে যাচ্ছেন, তাদের রোগ ভেদে যথাসময়ে সঠিক দাওয়াইয়ের কথা জেনে রাখা জরুরি।

সত্যিকার অর্থে প্রেমে পড়লে কিছু লক্ষণ বা আলামত স্পষ্ট হয়ে ওঠে। যেমন ক্ষুধামন্দা, নির্ঘুম রাত্রি কাটানো এবং চোখের নিচে কালি পড়া, আকাশ-কুসুম কল্পনা করা ইত্যাদি। ক্ষেত্র বিশেষ জ্বরও হতে পারে। এ-সময়টাতে তরুণ-তরুণীদের মনটা থাকে বেশ অস্থির । তো নিজের সঙ্গে মিলিয়ে দেখুন আপনি কোন স্তরে আছেন!

মনে রাখতে হবে, ফুল যেমন ফুটে ওঠার ব্যাপার, প্রেমও তেমন হয়ে ওঠার ব্যাপার। প্রথমে মনের ভেতর দানা বাঁধে প্রেম তারপর ঘটে প্রকাশ। চিরাচরিত এই প্রেমের জন্য মরিয়া হওয়ার কিছু নেই। প্রেমই মরিয়া হবে আপনার কাছে ধরা দেওয়ার জন্য। নিশ্চিত থাকুন।

তবে হ্যাঁ, চাঁদের আলো আর ফুলের মধু পান করে মানুষ চলতে পারে না। বৈষয়িক জীবনে বিত্ত-বৈভবের প্রয়োজন আছে বৈকি। তাই সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তাকেই নির্বাচন করুন, যে আপনার মনকে বুঝতে পারবে এবং সুন্দর সাবলীল জীবনের নিশ্চয়তা দিতে পারবে। কারো চটকদার আচরণে মুগ্ধ হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার কারণে সারাজীবন পস্তাতে হয়। কারণ অভাব যখন দরজা দিয়ে আসে প্রেম তখন জানালা দিয়ে ছুটে পালায় এই বিশেষ দার্শনিক তত্ত্বটি নিশ্চই অবগত আছেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×