একটি প্রজাপতি
একদিন টিফিন সময়ে স্কুলের ঐ লেবু গাছের কাছে গেলাম পোকা খুঁজতে । দেখলাম একটি কমন মরমন প্রজাপতি সেই গাছের কচি পাতায় ডিম পারছে । বিরক্ত না করে বা প্রজাপতিটি ধরতে না গিয়ে গাছের আড়াল থেকে দেখলাম কেমন করে ডিম পারছে । তারপর ডিম পাড়া শেষ হলে আমি দেখলাম একটি কচি ডালে মা প্রজাপতিটি চারটি পাতায় চারটি ডিম পেরেছে । ডালটি অাসতে করে ভেঙ্গে ক্লাসে নিয়ে আসলাম । বোতলের পানিতে ডালের গোড়া রাখলাম যেন ডালটি শুকিয়ে না যায় । একদিন পর দেখলাম ডিম থেকে চারটিই শুয়োপোকা হয়েছে । কোন ডিম নষ্ট হয়নি । শুয়োপোকা গুলো ২ মিলিমিটারের বেশী হবে না । মাইক্রোস্কপ ছাড়া দেখা অস্ভব । পরেরদিন দেখলাম এই পোকা সাইজে দ্বীগুণ হয়েছে এবং খোলস বদলিয়েছে । চারটি শুয়োপোকা প্রায় কচি ডালটি এর পাতা শেষই করে ফেলেছে । সেদিন স্কুল থেকে আরেকটি কচি ডাল এনে বোতলের পানিতে ডালের গোড়া চুবিয়ে রাখরাম এবং পোকাগুলোকে সে ডালে দিয়ে দিলাম । ভয়ংকর ব্যাপার হলো যে এই শুয়োপোকা যে গাছরে সে জাতের গাছের পাতাই তিনি একমাত্র খাবেন ! যেমন লেবু গাছের কমন মরমন এর শুযোপোকা শুধু লেবু গাছেরই পাতা খাবেন । না খেয়ে মারা যায় তাও তিনি অন্য গাছের পাতা খাবেন না ! দু' দিন পর শুয়োপোকা চামড়া বদলিয়ে আরও বড় হলো । পজাপতি বা কীটপতঙ্গ অমেরুদণ্ডী প্রাণী । পোকামাকড়ের হাড় হলো বাইরের চামড়া । বাইরের চামড়া এদের দেহের আকৃতি ঠিক রাখা ও আর বিপদ থকেে রক্ষা করে । তাই বড় হতে হলে এদের চামড়া বদলাতে হয় । এ সময়ের শুয়োপোকা আনেকটা পাখি এর পায়খানার মতো । পাখি তো নিজের পায়খানা খায় না, তাই পাখি এদের নিজের দেহবর্জ্য মনে করে এড়িয়ে চলে । দু 'দিন পর দেখলাম এ শুয়োপোকা অাবার খোলস বদলিয়ে সবুজ বর্ণ ধারণ করেছে । যখন আমি একে ধরলাম তখন ধরা মাত্রই এটি মাথার পেছনে থেকে সাপের জিহ্বার মতো লাল জিনিস বের করলো এবং এখান থেকে বাজে গণ্ধ আসতে থাকলো । এটা হলো আসমেটেরিয়াম । এ জিনিস দ্বারা এই শুয়োপোকা এর শত্রুকে তাড়ায় । আর চদ্মবেশী পাখির পায়খানার বর্ণ না থাকায় এই পোকা সাধারণত পাতার নিচে থাকে । এ সময় এ পোকা একদিনে প্রায় নিজের সাইজের দ্বীগুণ সাইজের পাতা খায় । এ সময় এরা প্রচুর বর্জ্য্ও উ ৎপণ্ন্ও করে। পাঁচ দিন পরে দেখলাম শুয়োপোকাটি গুটিপোকায় রুপান্তরিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ ঝুলে আছে সিল্কের নিজস্ব তৈরী প্যাডের সাথে ।
১২ ঘন্টা পরে দেখলাম শুয়োপোকাটি খোলস বদলাচ্ছে । ৫ মিনিট লাগলো বদলাতে । একটু আগেই কেমন ছিল আর এখন কেমন ।অবশেষে একটি বাদামি বর্ণের গুটিপোকা হলো । সাধারণত এই প্রজাপতির গুটিপোকা সবুজ হয় । বাদামি হওয়াতে আমি মনে করআম এই গুটিপোকা চারটি কী অসুস্থই নাকি । নয় দিন পরে দেখলাম গুটিপোকার স্বচ্ছ চামড়া হয়ে গেছে এবং ভীতরে প্রজাপতি রয়েছে । কিছুক্ষণের মধ্যে দেখলাম একটি রঙিন প্রজাপতি হয়েছে । আবশেষে চারটি প্রজাপতি হলো । একটি পুরুষ ও ৩টি স্ত্রী প্রজাপতি হয়েছে । শুরুতেই প্রজাপতির পাখা সম্পূর্ণ বড় থাকে না । এক প্রকার তরল পদার্থ পাখায় সঞ্চারিত করে পাখা বড় করে সেই তরল পদার্থ বর্জ্য হিসেবে ফেলে দেয় । যখন প্রজাপতি চারটির পাখা শক্ত হলো ও ওড়ার চেষ্টা করলো তখন সে প্রজাপতিকে আমি ছেড়ে দিলাম । প্রজপতিগুলো নিকটতম নার্সারী যেদিকে সেদিকে উড়ে গেল । হয়ত বা সেখানে গিয়ে ফুলের রস কিংবা সেখাানকার লেবু গাছে ডিম পারবে ।
কমন মরমন সম্পর্কে বিস্তারিত
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন
মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।