somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তান Vs ভারত : বাংলাদেশীদের কাছে কে বেশী খারাপ?

০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তান Vs ভারত : বাংলাদেশীদের কাছে কে বেশী খারাপ?

বিভেদের শুরুটা অনেক আগে থেকেই। তবু মূলত ১৯৪৭ সালের দেশবিভাগ থেকেই পরিষ্কার ভাবে ফুটে উঠতে শুরু করে এই ভেদাভেদ। ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জন্ম হয় দুই দেশের- ভারত এবং পাকিস্তান। ভাগ হয়ে যায় বাংলাও। হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ যায় ভারতের ভাগে আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ পড়ে পাকিস্তান রাষ্ট্রে। পূর্ববঙ্গ হয়ে যায় পূর্বপাকিস্তান।

পূর্ব আর পশ্চিম- এই দুই পাকিস্তানের মধ্যে থাকে বিশাল ভারত; দূরত্বের হিসেবে যা ১২০০ মাইল। আর ভাষাগত, সংস্কৃতিগত পার্থক্যের বিচারে যোজন যোজন।

ধীরে ধীরে আরও সুস্পষ্ট হতে থাকে দুই পাকিস্তানের পার্থক্য। ধর্মীয় ভাতৃত্ববোধের দোহাই খুব বেশী দিন ধরে রাখতে পারে না দুই পাকিস্তানকে। অচিরেই একদল পড়ে যায় শোষিতের কাতারে আর একদল হাতে তখন শোষণের লৌহদণ্ড। দাঁনা বাঁধতে থাকে ক্ষোভ, দৃঢ় থেক দৃঢ়তর হতে থাকে স্বাধীকারের চেতনা। একে একে পেরোতে থাকে ৫২, ৫৪, ৬২,৬৬ সাল।

এরই মাঝে কারগিল যুদ্ধে ভারতের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে অস্ত্র হাতে লড়াইও করে দুই পাকিস্তানের সৈনিকেরা। কিন্তু তবু বিভেদের চির জোড়া লাগে না। ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ১৯৭০ হয়ে ১৯৭১ এ মুক্তিযুদ্ধের রক্তাক্ত পথ পেরিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা; ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া স্বাধীনতা।

পাকিস্তানের সাথে শত্রুতাটা তাই আজন্মের; পাকিস্তান তাই আমাদের জন্মশত্রু।

তারপর স্বাধীনতার ৪১বছরেও সেই শত্রুতা কমেনি; বরং বেড়েছে প্রতিটি ক্ষেত্রে।

আর ভারত? তারা তো আমাদের দুর্দিনে, স্বাধীনতার যুদ্ধে আশ্রয়, খাদ্য, প্রশিক্ষণ, অস্ত্র, সৈন্য দিয়ে সাহায্য করেছিল। তবে তারা কেন আজ সেই বন্ধুত্বের স্থানটিকে ধরে রাখতে পারলো না। কেন তারাও আজ আমাদের কাছে কেবলই স্বার্থপর প্রতিবেশী ছাড়া আর কিছু নয়?

কারণ একের পর এক সীমান্ত সংঘর্ষের মধ্য দিয়ে বাংলাদেশীদের প্রতি তাদের বিরূপ মনোভাব ফুটে ওঠা। কারণ ফেলানীদের মৃত্যু, হাবিবুল লাঞ্ছনা, অজস্র সীমান্তবাসী বাংলাদেশীর মৃত্যু-নির্যাতন এবং সাংস্কৃতিক-অর্থনৈতিক আগ্রাসন। সেই সাথে যৌথ নদীর ক্ষেত্রে পানি বণ্টনে বঞ্চনাও করছে। আরও আছে টিপাইমুখ, তিস্তা, করিডোরদানের মতো বেশকিছু ইস্যু।

আর তাই যারা ১৯৭১ দেখেনি, যারা একুশ শতক দেখেছে; যারা এই একুশ শতকের তরুণ বাংলাদেশী, তাদের কাছে ভারতের খলচরিত্রটাই ফুটে ঊঠে। তাদের প্রতিও ঘৃণায় কুঁচকে আসে নাক।



এবার হয়ে যাক তুলনা আপনার দৃষ্টিভঙ্গি থেকে? নিঃসংকোচে বলে ফেলুন এব্যাপারে আপনার ভাবনার কথা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৩:৩৬
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×