অহল্যার প্রতিশোধ
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সন্ধ্যার বাকি আছে এখনো। বিকালের রোদ পড়ে এসেছে। আকাশের রঙে গোধূলীআভা। বকুলের বুকে দুরুদুরু ভয় এখনো। তার হাত জাপটে ধরে আছে শিমুল। রিকশাচালক মামা একমনে এগিয়ে চলছে। এধরনের কেস তার জন্য নতুন নয়। বকুল একবার ভেবেছিল নেমে যায়। কিন্তু টের পেল শিমুলের অন্য হাতটা ততক্ষণে অজগরের মতো ওর সাড়ে সাতাশের কোমর পেঁচিয়ে ধরেছে।
শহরের বুকে নেশাতুর সন্ধ্যা নামছে। বকুলের শীত শীত লাগে। ভেবেছিল সন্ধ্যের আগেই ফিরতে পারবে। শিমুলের দুইহাত বকুলকে ক্রমশ গ্রাস করতে থাকে। ফোনের লাজুক ছেলেটা এতটা আগ্রাসী হবে কে ভাবতে পেরেছিল আগে। এখন কি করে বকুল?
ওদিকে অহল্যাকে ভোগ শেষে আসল রূপে ফেরে দেবরাজ। ঋষি গৌতমও ফিরে এসেছে। দেবরাজের উপর শোধ নিতে অক্ষম ঋষি রাগ ঝাড়ে অবলা স্ত্রীলোকের উপর। যুগ যুগ ধরে চলছেও তো এভাবেই। দেবরাজ ফিরে গেছে দেবলোক। ভুল যৌনতার ঘোর কাটিয়ে উঠার সুযোগটুকুও জোটে না অহল্যার কপালে। গৌতমের শাপে পাথর হয়ে পড়ে থাকে। অপেক্ষার অনন্তকাল কেটে যায় কবে আসবে রঘুপতি।
এ শিমুল না হয়ে অন্য কেউ নয়তো, অন্য কোন পুরুষ। কিছু আগের শীত শীত কাটিয়ে ঘাম ছাড়ে বকুলের শরীর দিয়ে। পথ বেশি বাকি নেই, ফ্ল্যাট বাড়ি রাতের অমানিশা ঢেকে দেবে। তারপর সকাল এসে তোমাকেই শাপ দেবে নারী। তারচেয়ে ছলনাময়ী হবো। কি করতে হবে বুঝে যায় বকুল। এক ঝটকায় আড়ষ্টতা কাটিয়ে ভারী ঠোঁট এগিয়ে দেয় সে।
অহল্যার প্রতিশোধ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন