কিছু দিনের মাঝেই রাতে ঘুরে বেড়ানোটা অভ্যাসে পরিনত হয়ে যায় । সন্ধ্যা থেকে মাঝরাত র্পযন্ত ঘুরে বেরাই । ভিক্টোরিয়া র্পাক থেকে চলে যাই সরোর্য়াদি উদ্যানে,সেখান থেকে রমনা , রমনা থেকে কোন কোন রাতে এলপাতারি হাটি আবার কোন কোন রাতে চলে আসি নিজের অস্থায়ী ঠিকানায় ।যেথানে একঝাক ছারপোকা রোজ রাতে অপেক্ষা করে আমার জন্য ।
রাত যতই বাড়তে থাকে রাস্তাগুলো যেন কেমন ক্লান্ত হয়ে পড়ে, সারা দিনের ক্লান্তির জন্য নিস্তব্ধ হয়ে পরে ।আর তার বুকে ঘুমিয়ে পড়ে মানুষ নামের কিছু প্রাণী ।যাদের ক্ষুধা আছে কিন্তু ক্ষুধা নিবারনের জন্য খাদ্য নেই ।যাদের কষ্ট আছে কিন্তু কষ্ট লাগবের উপায় নাই ।যাদের বাচতে ইচ্ছে করে কিন্তু বেচে থাকার অবলম্বন নেই ।যাদের আমরা সামর্থ্যবান মানুষরা কেউ দেখি না,যাদের মত আমরা কেউ হতে চাই না।
আমি তাদের দেখি,দেখতে দেখতে হাটি ।আমার ছারপোকা গুলোর কথা মনে পড়ে যারা আমাকে অবলম্বন করে বেচে আছে ।আমি দ্রুত হাটি,ছারপোকাগুলোর নিশ্চয় ক্ষুধা পেয়েছে।ক্ষুধার কষ্ট বড় কঠিন কষ্ট।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১১ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





