মহান এই দিবসটিকে আরও মহান করার জন্য মাননীয় প্রধান মন্ত্রিকে অভিনন্দন দেয়া যেতেই পারে।অভিনন্দন সবাইকে যাদের প্রচেষ্টায় গোটা বেপারটা সফল হয়েছে। আরও কিছু মানুষকে অভিনন্দন না জানালেয়ই নয়। অভিনন্দন তাদেরকে যাদের কারনে সবচেয়ে বেশি মানুষ এর পায়ের নিচে নিজের দেশের পতাকাটিকে দেখেছে বিশ্ববাসী।
অভিনন্দন তাদেরকে যাদের কারনে আজ বিশ্ববাসী ও আমরা জানলাম ২৬ শে মার্চ বাঙালী জাতির জন্য বিশাল উৎসবের দিন যা মমতাজের পাঙ্কা গানের সাথে নেচে গেয়ে উৎযাপন করা হয়। এক সাথে এত মানুষ নেচে গেয়ে কোন কাল রাত/ দিবস পালন করাটা ও একটা বিশ্বরেকর্ড হওয়ার কথা।
মাত্র নব্বই কোটি টাকা খরচ করে আমরা পেয়ে গেছি এই বিশাল গৌরবময় রেকর্ডটি। এখানে মুক্কম ব্যাপার কোনটি গৌরবময় রেকর্ড ,টাকা নাকি দেশপ্রেম। রেকর্ড যদি হয় তবে আমরা সবাই জানি এটা আজ আছে তো কাল না ও থাকতে পারে। টাকা যদি হয় তবে সেটা আমাদের মত দেশের সরকার এর কিভাবে খরচ করা উচিৎ তা যদি আমাদের জানা না থাকে তাহলে তো বলার কিছু থাকতে পারে না। আর যদি দেশপ্রেম হয় তাহলে বলতে হয়, বুকে হাত দিয়ে জাতীয় সঙ্গীত গাওয়াকে যদি দেশপ্রেম বলা হয় তবে পায়ের নিচে জাতীয় পতাকা পিষ্ট করাকে কি বলা উচিৎ।
এমন হুজুগে একটি রেকর্ডের পেছনে যখন একটি রাষ্ট্রও সরাসরি অংশগ্রহন করে, তখন বুঝতে হবে এই রাষ্ট্রের কোথাও কোনো নাটবল্টু একটু ঢিলা আছে। যে রাষ্ট্রে এখনও প্রায় তিন কোটি মানুষ দু'বেলা খাবার পায় না। যে রাষ্ট্রে এখনও প্রায় লাখ লাখ লোক বস্তিতে নিপিড়িত জীবনযাপন করে, যে রাষ্ট্রে এখনও প্রায় সারা দেশের যাতায়াত ব্যবস্থার অবস্থা ভঙ্গুর, যে রাষ্ট্রের রাজধানী ঢাকায় এখনও কেবল যানজটের কারণে হাজার হাজার শ্রমঘণ্টা নষ্ট হয়, সেই রাষ্ট্র কিনা গিনেস বুকে নাম লেখাতে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইল! আহা দেখার মত দৃশ্য বটে।
দেশের ভাল কাজের সাথে থাকাটা নিশ্চয়ই অনেক গর্বের ব্যাপার। তবে শিক্ষিত মানুষ হিসেবে আমরা যেন যুক্তিসঙ্গত কাজের সাথে থাকি এটাই সবার কাম্য।
আলোচিত ব্লগ
গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন
মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন
একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

মঙ্গল গ্রহের রাণী আএলিটা।

রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।
বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ পর্ব-২

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন
ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ১ম পর্ব
প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব
গ্রিসে যুক্তি পেয়েছিল রূপ
ভারতে প্রমাণ পেয়েছিল পথ
চীনে নাম ও বিতর্কের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।