somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুলবুলের কলাম : স্কটিশদের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবেন পন্টিং

১৪ ই মার্চ, ২০০৭ ভোর ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শুধু অস্ট্রেলিয়া দেশকেই নয়, ওখানকার ক্রিকেটকেই খুব কাছ থেকে দেখেছি। অবকাঠামোগত সুবিধার দিক থেকে ওদের ক্রিকেট আমার মনে হয় বিশ্বের যে কোন দেশের চেয়ে সেরা। এটা তো প্রমাণিত। আইসিসির বিশ্ব র্যাং কিংয়ে শীর্ষস্থান হারালেও ওরা ফুরিয়ে যায়নি। এটাই যেন অসিদের জন্য জিয়নকাঠির মতো কাজ করে। বিশ্বকাপ তিনবার জেতার অন্যতম কারণও এটা। কেবল বিশ্বকাপ নয়, যে কোন ওয়ানডে টুর্নামেন্ট আর টেস্ট ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য ক্যাঙ্গারুদের। এর অন্যতম কারণ বোধহয় সেই পেশাদারিত্ব মনোভাব। অস্ট্রেলিয়ায় থাকতে দেখেছি, ওদের ছেলেরা শুধু ভালো খেলেই জাতীয় পর্যায়ের ক্রিকেটে সুযোগ পায় না, ওদের মধ্যে সার্বিক ক্রিকেট খেলার মানসিকতাও যাচাই করা হয়। এজন্য মাইক হাসিদের মতো ক্রিকেটার ত্রিশোর্ধ্ব বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করে।

এবারের বিশ্বকাপে আসার আগে টানা পাঁচ ওয়ানডে হেরেছিল অস্ট্রেলিয়া। এই আসরে অসিদের প্রথম ম্যাচে এর কোন প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। যদিও স্কটল্যান্ড ওদের প্রতিপক্ষ হিসেবে বেশ দুর্বল। স্কটিশদের বিপক্ষে ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে চাইবেন পন্টিং। আরেকটা কথা মনে রাখতে হবে, বিশ্বকাপের আগে যে ওয়ানডেগুলো অস্ট্রেলিয়া হেরেছিল, সেগুলোর বেশক্থটিতে নিয়মিত ক্রিকেটাররা (যেমন পন্টিং, সাইমন্ডস বা গিলক্রিস্ট) খেলতে পারেননি। তাই এবারের আসরে অনেকে অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিলেও আমি অন্তত তাদের সঙ্গে একমত নই। আর স্কটল্যান্ড আসরে তাদের প্রথম ম্যাচে কিছুটা দর্শক প্রশংসা কুড়াক, এটা আমি চাই।

কানাডা-কেনিয়া ম্যাচের দিকে ক্রিকেটপ্রেমীদের খুব একটা দৃষ্টি থাকবে বলে মনে হয় না। কম গুরুত্বপূর্ণ এই ম্যাচটি যদিও বিটিভির সৌজন্যে দেখতে পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচও তেমন গুরুত্বপূর্ণ নয়। তবুও বিশ্বকাপ বলে কথা। এই আসরে ছোটদের কাছে বড়রা যে হেরেছে এমন নজিরও রয়েছে। তাই বলে স্কটল্যান্ডের পক্ষে বাজি ধরার লোক খুব বেশি পাবেন বলে মনে হয় না।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৭ সকাল ৯:৪৯
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×