হঠাৎ করেই ব্যস্ত হয়ে পরলাম। কারণ আমাদের দাম বেড়ে গেছে। তাও কিনা বিশ্বকাপে বাংলাদেশ টিমের কল্যাণে। ওরা মাঠে খেলছে। আমি নানা প্রোগ্রামে, টক শোতে কমেন্ট করছি। ওরা আমাদের প্রত্যাশা যেমন বাড়িয়ে দিচ্ছে, তেমনি বেড়ে যাচ্ছে আমাদের কদর!
কাল খুব মনোযোগ দিয়েই খেলা দেখছিলাম। এদিকে আমার আবার বিটিভি যাবার কথা। খেলার মাঝে একটি টক শো-তে উপস্থিত থাকতে হবে। কিন্তু যেভাবে বাংলাদেশের উইকেট পড়া শুরু হলো তাতে কোনরকমে কাপড় চড়িয়ে দৌড়ে আমাকে ছুটতে হলো। পাছে না বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায়।
বিটিভি সময়মতোই পৌঁছেছিলাম কিন্তু বাংলাদেশের ইনিংস শেষের পর কিছু আর ভালো লাগছিলো না। এতটা লক্ষ্যহীনভাবে বাংলাদেশ খেলতে পারে ভাবতে পারছিলাম না। ছিল না কোন আত্মবিশ্বাসের প্রকাশ। অথচ যোগ্যতা দিয়েই তো তারা এ পর্যায়ে এসেছে। উদ্দেশ্যহীনভাবে রাতের ঢাকায় অনেকক্ষন ঘুরলাম।আমি তো হিমু না, তাই একটা সময় বাসায় ফিরতেই হলো!
ভেবেছিলাম আজ যেভাবেই হোক পুরো খেলা দেখব। কিন্তু নাহ! স্টিফেন ফ্লেমিং-এর ব্যাটিং তান্ডব আমাকে তখনি ঘুমের জন্য বিছানায় পাঠালো!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


