somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুড়পুকুরের মেলা

২৩ শে মে, ২০২৩ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোগলাই পরোটার কথা এলে আমার শুধু গুড়পুকুরের বাজারের কথা মনে পড়ে। তখন আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আবছা মনে আছে সেইসব স্মৃতি। বছরে সম্ভবত বৈশাখ মাসে সাতক্ষীরা শহরে গুড় পুকুরের মেলা হতো। আমরা বলতাম গুলপুকুরের বাজার। সেখানে গেলে মোগলাই পরেটা খাওয়া যেত যার এক একটার দাম ৫ টাকা করে। ঐ মেলায় কাচের রকেট পাওয়া যেত, কাচের চোঙের ভেতর রঙিন জরির পানি আর একটি রকেট, কাত করলেই সাঁ করে উপরে উঠে যেত।

কাঠের একরকম ময়ুর বা মোরগের শব্দ করা খেলনা হতো, লাঠির মতো ধরে চালালেই ক্যাচ ক্যাচ করে শব্দ হতো। মাঠির সাদা গোফ দাড়ির ( এখন মনে হয় তা ছিল সান্টাক্রজ) পাওয়া যেত, তার মাথা ঝাকি দিলে ঘাড়ের স্প্রীং এ মাথা দোল খেত। আড় বাশি পাওয়া যেত, কত রকম সস্তার খেলনা সব…
কিন্তু আমার সেই শৈশবের স্বপ্নময় সময়গুলো যেন পুরোটা টিনের বাক্সের ভেতর এসব সাদামাটা খেলনা আর মোগলাই পরোটার সাথে নেপথালিনের ভাজে শীত পোহাচ্ছে!

তখন সাতক্ষীরায় আসার একমাত্র বাহন ছিল বড় বড় যশোরের বাস। ভাড়া আমার ভুল না হলে ৪ টাকা করে ছিল। বাসে সামনে লেখা থাকতো সাবধান হাওয়া ব্রেক। ঝাউডাংগা বাস স্ট্যান্ড আর চেক পোষ্টে বাস থামতো। কন্ট্রাকটারের গলায় ঝুলতো চামড়ার ছোট ব্যাগ, হাতের আঙুলের ফাকে টাকা কায়দা করে ভাজ করা, টিকিটের দারুন ব্যান্ডিলটির প্রতি আমার খুব লোভ হতো, যদি সবগুলো টিকিট আমি পেতাম!

সাতক্ষীরার গুড়পুকুরের মেলায় আমি ছোটবেলায় কয়েকবার গিয়েছি, লাবনী সিনেমা হলের সামনের রাস্তার পাশের লাল নীল আলো আর মানুষের জমজমাট কোলাহলের ছবি শুধু মনে আছে। আর সব কালের ধুলোয় ঝাপসা হয়ে গিয়েছে।

তবে এর পাশাপাশি ঝাউডাংগার মন্দিরের পাশে যে মেলা বসতো তার কথা বেশ মনে আছে। পাপড় ভাজা, গরম গরম পেয়াজু আর আলুর চপ, মাটির হাড়িকুড়ি, পুতুল এসবের জন্য বিখ্যাত ছিল এই মেলাটি। আমরা কাঠের পুল পার হলেই ভাঙা মন্দির চত্বরে এই মেলা দেখতাম।

সময় বদলে গিয়েছে। জীবন যাপন এখন অন্যরকম। মানুষের রুচিবোধ সময়ের সাথে সাথে জীবনধারণের প্রয়োজনে পাল্টাচ্ছে। আর আমরা যত বয়স্ক হচ্ছি ততই তীব্র হচ্ছে আমার স্মৃতির ঝাঝালো নষ্টালজিক দহন। বারবার মন শৈশব কৈশোরে হাতড়ে খুজে ফিরছে ভাবনাহীন সেই মাটির গরুর গাড়ী, মোগলাই পরোটা কিংবা তল্লা বাঁশের আড়বাশী……

সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২৩ বিকাল ৩:৩৮
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×