অন্যায় আর সইবো কতো -এই ধরাতে এসে ,
আমরা কিগো দোষ করেছি -বাংলা ভালোবেসে ?
মঘের মুলুক বানাতে চায় - শত্রু সেনার দল ,
কোথায় আছিস মুক্তি সেনা - চল এগিয়ে চল ।
ভাংরে ওদের বিষ দাঁত আর - উপ্রে ফেল ঘাটি ,
তবেই হবে বাংলা মায়ের - পবিত্র এই মাটি ।
চাইনা পরের দখল দারী - কোন চাটুকার ,
বাংলা আমার রক্তে কেনা - বুঝবি কি তুই তার ?
কোথায় থাকে মানবতা - পোড়ায় যখন মানুষ
বলিসনি তো একটি বার ও - আছে কি তোর সে হুস ?
মদ নারী আর ডলার পেয়ে - চলে এলি হেথায় !
এক নিমিষে হুমড়ি খেলি - ধান্দা পেলি যেথায় ।
রাজাকারের পক্ষ নিয়ে - যতোই খেলিস খেলা ,
কোন ছলেতে কাটাবি বল - আর বেশি নেই বেলা।
যতোই দেখাস তাবেদারী - আমরা মানবো না ,
প্রান দিতে হয় আরও দেবো -তোদের ছাড়বো না ।
আমার মায়ের এই বাংলায় - ঠাই পাবি না আর ,
থাকতে সময় পালিয়ে হলেও - এই বাংলা ছাড় ।।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




