দেশে চলমান হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের মদদদাতা হিসাবে সাধারণ জনগণও খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, “বিচার আসলে সামাজিক ও রাজনৈতিক বিবেচনায় হয় না, বিচার হয় অপরাধের ধরন অনুয়ায়ী।”
বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত যুদ্ধাপরাধীর বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াতের পরিকল্পিত হত্যাকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, “বিরোধী দলের শীর্ষ নেতারা কারাবন্দি আছে। সাধারণ মানুষও চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”
তিনি বলেন, “প্রত্যক্ষভাবে হত্যাকারীদের বিচারের পাশাপাশি এর পিছনে মদদদাতাদেরও ছাড় দেওয়া হবে না।”
জামায়াতকে ত্যাগ করে বিএনপিকে সংসদে এসে অন্তবর্তীকালীন সরকারের বিষয়ে আলোচনা করার আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




