যে জাতি শিক্ষা আর শিক্ষিতের মূল্য দেয়না সে জাতি কোন দিনই পরিপূর্ণ উন্নতি করতে পারেনা । আমাদের দেশে এখন সৎ এবং উচ্চ শিক্ষিত লোকের শাসন প্রয়োজন ।
দেশ পরিচালনার মত প্রয়োজনীয় ডিগ্রিধারী প্রকৃত শিক্ষিত লোক এখন আমাদের দেশে প্রচুর রয়েছে । অত্যন্তউদ্দেগের বিষয় হচ্ছে আমাদের দেশে ঐ সব উচ্চ শিক্ষিত রা দেশ পরিচালনায় নিচের দিকে অবস্থান পায় । এটা খুবই লজ্জা জনক আর হতাশা ব্যাঞ্জক । দেশের অগ্রগতি স্লথ করবার জন্য এই একটা কারনই যথেষ্ট ।
সাধারন মানুষ উচ্চ শিক্ষিতদের মূল্যায়ন করে । একজন সাধারন মানুষ হিসেবে যদি আমাকেও জিজ্ঞেস করা হয়, আমি পরিষ্কার ভাষায় বলবো, কোন সাধারন কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রেও আমার ডানে বায়ে আমি কোন অশিক্ষিত - স্বল্প শিক্ষিত মানুষ দেখতে রাজী নই, আর দেশ পরিচালনার ক্ষেত্রে তো প্রশ্নই ওঠেনা ।
অল্প কিছু সময় ছাড়া এখন পর্যন্ত আমরা দেশ পরিচালনার নির্বাহী দায়িত্বে উচ্চ শিক্ষিতের অবস্থান দেখিনি বললেই চলে । আর এ কারনেই আমাদের দেশের আজও এই দৈন্য দশা । নইলে অমিত সম্ভাবনার এ জাতি এভাবে পিছিয়ে পড়তে পারেনা । স্বাধিনতার এত বছর পরেও আমাদের যে পর্যায়ে যাবার কথা সেই পর্য়ায়ের ধারে কাছেও আমরা নেই ।
তাই খালেদা জিয়া - শেখ হাসিনার মত অশিক্ষিত - স্বল্প শিক্ষিত নয়,
দেশ পরিচালনার প্রতিটি উচ্চ পযায়ের নির্বাহী পদে সাধারন শিক্ষিত নয় একেবারে ডিগ্রিধারী প্রকৃত উচ্চ শিক্ষিতদের বসাতে হবে । তাহলেই এ দেশ উন্নত হবে আমরা পাব আমাদের কাঙ্খিত বাংলাদেশ ।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০০৭ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


