somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কিশোর মাইনু
মোহাম্মদ মইন উদ্দীন। ডাক নাম মাঈনু। কিছু কিছু ফ্রেন্ডের কাছে কিশোর। বাড়ি চট্রগ্রাম। কৌতুহল একটু বেশী, হয়তো বাড়াবাড়ি ধরনের ই বেশী। দূঃসাহসী, কিন্তু সাহসী কিনা এখনো জানতে পারিনি।

মলাট দেখে করো না বিচার

০৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার আড়ং এ আড্ডা মারতাম তখন। মুডের উপর নির্ভর করে কোনদিন ফিটফাট বাবু, কোনদিন Three-Quarter পড়েই বের হয়ে যেতাম পায়ে একটা চপ্পল চাপিয়ে। তেমন ই একটা দিনের কথা। আড্ডা মারছি আমি আর আমার ফ্রেন্ড। তো আমাদের অভ্যাস একটু খারাপ। পকেটে টাকা থাকলে আমাদের খালি খিদা পায়। তো ওইদিন পকেটে সেই টাকা দুজনের থেকে। চলে গেলাম খেতে ধানমন্ডি। সেখানে তাওয়া নামে একটা রেস্টুরেন্টে আছে। সাধারণত আমরা গ্রিল খেয়ে থাকি, অন্য একটা রেস্টুরেন্টে, ফু-ওয়াং শর্মা নাম সেটার। আমাদের দুজনের পছন্দের খুব তাদের গ্রিল। যায় হোক, সেদিন আমরা গ্রিল না খেয়ে ঠিক করলাম কাচ্চি-তেহারি খাব। গেলাম তাওয়ায়। ২ তালায় উটে বসেই আছি। কোন খবর নেই কারও। ২/৩ মিনিট পর একজনকে দেখে অর্ডার দিলাম। তারপর কোক-পেপসির জন্য ও ডাকতে হল আবার। যাই হোক, তেহারি এবং কাচ্চি দুটোই খেলাম সেদিন। এবং দুটোই ভাল লাগল।
এই কাহিনীর সপ্তাহ খানেক পরের ঘটনা। আবার আড্ডা মারছি আড়ং- এ। আজকে পকেটে খুব একটা টাকা নেই। আমি সরাসরি ভার্সিটি থেকে চলে গিয়েছি আড্ডা মারতে। সকাল থেকে কিছু খাওয়া হয় নি। পকেটে টাকা কম বলে। কিন্তু ভার্সিটি গিয়েছিলাম গিলে পুরো ফিট। আরও শীত পড়া শুরু করেছে তখন। তো আমি এখন শার্ট-প্যান্ট ইন করে টাই পড়ে কিছু একটা। আরও চোখে ছিল রিমলেস চশমা দুজনের ই। আমার ফ্রেন্ড ও ওইদিন ফিটফাট হয়ে বের হয়েছিল। কিন্তু তার পকেট ও প্রায় গড়ের মাঠ। তবু ও সকাল থেকে না খেয়ে ছিলাম বলে সে নিয়ে গেল আমাকে তাওয়ায়। চল তেহারি খামু। যা আছে তা দিয়ে দুজনের হয়ে যাবে। পরেরটা পরে দেখা যাবে। তো গেলাম। মজার বিষয় হল এবার সম্পুর্ণ অন্য রকম অতিথিয়তার সম্মুখীন হলাম। শুরু থেকেই স্যার স্যার, নিজে থেকে অর্ডার নেয়া, এসে এসে খবর নেয়া কোন কিছু লাগবে কিনা। ভাল করে খেয়াল করার পর realize করলাম, শেষেরবার যে ছিল আমাদের টেবিলের ওয়েইটার , এবার ও সেই। মজার বিষয় হলো আগের বার আমাদের পকেটভর্তি টাকা ছিল। এবার আমাদের পকেট ধরতে গেলে ফাকা-ই।

আমরা মানুষরা মানুষকে বিচার করি তার জামাকাপড় দিয়ে। যতই বলি না কেন ''Don't judge a book by its cover'' , কাজটা আমরা আমাদের অজান্তেই করে ফেলি। যদি ও কাজটা করা উচিত না। কিন্তু কি আর করা???

মাঈদুল ভাইয়ের শেষ পোস্টটি দেখে কাহিনীটা মনে পড়ল। ভাবলাম শেয়ার করি। তাই করলাম।
ভাল থাকবেন সবাই। শুভকামনা।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×