somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদি কান্ড! শিক্ষিত সমাজের অপমান.।.।

১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'বদি' নামের লোকগুলো সম্ভবত প্রকৃতিগতভাবেই খারাপ হয়। চুরি,বাটপারি, ধান্দাবাজি আর বিশ্বাসঘাতকতা যেনো এদের চরিত্রের অনন্য বৈশিষ্ট। বিষয়টি হয়তো প্রয়াত হুমায়ূন আহমেদ স্যারও অনুধাবন করেছিলেন, তাইতো বাকের ভাইয়ের মৃত্যুর পিছনে এই বদির বিশ্বাস ঘাতকতাকেই কারন বানিয়েছিলেন।

কাঠগড়ায় বাকেরভাই।

আমাদের দেশে আরেক বদি আছেন। কেউ কেউ আদর করে বলেন 'আন-স্টপেবল বদি'। মাদক ব্যাবসা, মানব পাচার, দুর্নিতি এমনকি মারধর, কোন কাজেই তাকে স্টপ করার সাধ্য যেনো কারো নেই।

আমাদের বদি ভাই।

বারবার হয়েছেন শিরোনাম।

তিন তালিকাতেই সাংসদ বদি
গডফাদারদের সামনে পেছনে এমপি বদি
Unstoppable and untouchable Bodi
Ruling party MP beats up school teacher

রাজনীতিতেও ডিগবাজিতে ওস্তাদ এই বদি বিএনপি-আওয়ামীলীগ সব আমলেই নিজের আখের গুছিয়েছেন। কক্সবাজারের সব পুলিশ তার কাছ থেকে সুবিধাভোগী বলে সংবাদ মাধ্যমে প্রকাশ। আর তাই সব সময়ই থেকেছেন ধরাছোয়ার বাহিরে।

বদি কান্ডে নতুন সংযোজন 'প্রকৌশলী প্রহার'।
এমপি বদি এবার পেটালেন প্রকৌশলীকে
সাংসদ বদির হাতে মার খেলেন উপজেলা প্রকৌশলী

যখন দেশে রাস্ট্রপ্রধানকে হুমকি দেয়ার নামকরে অজথা অভিযোগে শিক্ষক থেকে শুরু করে সাধারন মানুষের জেল জরিমানা হচ্ছে; অন্য দিকে, ক্রমিক খুনের পর জীবনের হুমকি নিয়ে পুলিশের সাহায্য না পেয়ে প্রান দিচ্ছে মানুষ; সেখানে এ ধরনের অন্যায়ের বিচার আশাকরা অযোক্তিক। তাই বিচার না পাওয়াটা আমাকে বিশ্মিত করে না। তবে একটা বড় বিশ্ময় মনের মধ্যে জন্ম নেয় যখন এই ক্ষেত্রে শিক্ষিত মানুষগুলোর প্রতিক্রিয়া দেখি।

একই খবরে প্রকাশ-
"জেলা প্রশাসক মো. আলী হোসেন উখিয়ার ইউএনও হিল্লোল বিশ্বাসের বরাত দিয়ে বলেন, ‘উপজেলা প্রকৌশলী প্রায় সময় সমন্বয় সভায় উপস্থিত থাকেন না। এবারের সভায়ও যাননি। এ নিয়ে সাংসদ ও উপজেলা প্রকৌশলীর মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। মারধরের বিষয়টি তিনি জানেন না।’ জেলা প্রশাসক বলেন, ‘যদি সাংসদ মারধর করে থাকেন তা দুঃখজনক। আবার সভায় না যাওয়াটাও দুঃখজনক।’"
এখানে জেলা প্রশাসক প্রথমত বিষয়টিকে অস্বীকার করলেন, দ্বিতীয়ত প্রজাতন্ত্রের একজন কর্মকর্তার গায়ে হাত তোলাটাকে মামুলী বিষয় বানিয়ে দিলেন। মানেটা দাড়াচ্ছে, উনি এই অন্যায়টিকে আরও উতসাহিত করলেন। আমি অবাক হবনা যদি এই জেলা প্রশাসকও কোন দিন এই বদিদের হাতে নিগৃহীত হন। নিঃসন্দেহে এই জেলা প্রশাসক পড়ালেখা জানা মেধাবী লোক; প্রতিযোগীতামূলক বিসিএস দিয়েই এই পর্যায়ে আসছেন। বিশ্ময়টা এখানেই যে এদের মত ব্যক্তিদের কাছ থেকে এটাই আমাদের আশা করতে হয়।

দ্বায়সাড়া প্রতিবাদ জানিয়েছে আইইবি-



ইঞ্জিনিয়ারদের আশা ভরসার জায়গা বলা হয় আইইবি কে। কিন্তু হায়! এতো শিক্ষিত চাটুকারদের এক মিলনমেলা। ইঞ্জিনিয়ারদের সমস্যার সমাধানে যাদের থাকার দরকার ছিলো অগ্রণী ভূমিকা, সেখানে পাওয়া যাচ্ছে দ্বায়সাড়া প্রতিবাদ। আমার মনেহয় আইইবি যদি সাড়া বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের কর্মবিরতি ডাকে, এই বদিদের কেউ বাচাতে পারবে না। কিন্তু বিশ্ময়টা এখানেই যে এদের কাছ থেকে আমারা ভালো কিছু আশা করতে পারি না। আইইবির সামনের সারিতে যে শিক্ষকেরা আছেন তারা ভিসি সহ বিভিন্ন পদ দখলে ব্যস্ত। এদের দিয়ে জাতির সুস্থ ভবিষ্যত গঠন করা সম্ভব নয়। আরও কিছু সামনের সারির ইঞ্জিনিয়ার আছে যাদের কাজ হল নিজ প্রতিষ্ঠানে দলবাজী করা আর জায়গামতো পাচাটা। এখানেই বিশ্ময় যে এদের কাছ থেকে ভালো কিছু আশা করা দ্বায়।

আমার মনেহয়, বদির এই কান্ড শিক্ষিত প্রতিটি মানুষের জন্যই অপমান। তাই শ্রেনী-পেশা নির্বিশেষে সবারই এর প্রতিবাদে এগিয়ে আশা দরকার, সবার জন্য নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করার জন্য।

বাংলাদেশের অনেক কিছু আমাকে হতাশ করে। তারপরও আমি আশাবাদী মানুষ, আশাকরি একসময় অবস্থার পরিবর্তন হবে। এই বদিদের শাস্তি হবে। নিজের কর্মক্ষেত্র সবার জন্য নিরাপদ হবে। আমরা অসম্ভবকে সম্ভব করা জাতি, পরিবর্তন আমাদের আসবেই।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×