somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু খুনসুটি আর কিছু অর্থহীন নাডামি !!

০২ রা এপ্রিল, ২০১১ ভোর ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি, নাভিদ আর ন্যন্সি ক্যাফেতে বসে বসে কিছু না পেয়ে তুষার মারি। তবে 'তুষার' আমাগো একজন নিরীহ বন্ধুর নাম। তুষারকে হয় আমি হুদাই থাপ্পর দিই, নাইলে নাভিদ চুল টেনে দেয়। আমাদের অত্যাচার শেষ হইলে ন্যান্সি তুষারে সুন্দর করে কয়-
"তুষার তোরে বদগুলা অনেক জ্বালায়, না? তুই কত্ত ভাল ছেলে অথচ তোকে তারা হুদাই জ্বালাতন কর। চল, আমরা দুইজন মিলে দুইডারে পিডাই" ।
তুষার যখন ন্যন্সির কথায় খুশি হয়ে মুখটা হাসি হাসি করে তখন ন্যন্সি ওর মাথায় মারে গাট্টা । বেচারা তুষার আমাগোরে হুমকি দেয়-
" তোগো ৩ ডার হাড্ডি গুড়া করে আমি চিড়িয়াখানার দেশী বিলাইরে খাওয়ামু "
তবে পৃথীবির কোন চিড়িয়াখানায় দেশী বিলাই আছে আল্লাহ মালুম !!!

কিছুক্ষন পরে নাভিদের বস 'জেনেট' এসে আমাদের টেবিলে বসল। মোর জ্বালা !! জ্যাকেট মানে জেনেট হইল খুব শান্তশিষ্ট, ভদ্র, লেজবিহীন মানব সন্তান । এখন লেজবিহীন মানব সন্তানের সামনে লেজওয়ালা আমরা ৪ বান্দর শয়তানি কেমনে করুম ? আর শয়তানি না করলেতো শয়তানেই আমারে খেয়ে ফেলবে । নাভিদ কয়-
" জেনেট, কালকে তোমারে ডেপুটি মিনিষ্টারের সাথে টিভিতে দেখলাম। তোমারে খুব সুন্দর লাগতেছিল "
জেনেটের মুখ আলোকিত না হয়ে একেবারে লজ্জাবতী টিনেজ মেয়ের মত লালোকিত হয়ে গেল। তার এইরাম লালোকিত মুখের কারনে আশে পাশের টেবিলগুলোকেও সুন্দর লাগতেছিল। আমি কইলাম-
"জ্যাকেট, তুমতো তাইলে এখন মনস্টার হয়ে গেছ"
জেনেট না বুঝে কয় "মনস্টার?" (তাকে যে জ্যাকেট কইছি বুঝে নাই )
ডেপুটি মিনিস্টার নাকি আবার তার বন্ধু। তাই আমি কইলাম -
" তুমি মনস্টার চিন না ? মনস্টার হল বস নামক বিশেষ মানব সন্তান যে ইচ্ছা করলে আমাদের মত নাদান বান্দরকে অফিস নামক চিড়িয়াখানায় নিয়ে লারেলাপ্পা খেলতে খেলতে জোর করে কাজ নামক কলা খাওয়াইতে পারে"।
নাভিদ আমার নাডামি বন্ধ করতে কয়-
"জেনেট, আসলে ও বলতে চাচ্ছে টিভিতে দেখানোর কারনে তুমি সুপারস্টার হয়ে গেছ"
"আচ্ছা নাভিদ, তালি পরে মাইকেল জ্যাকসনকে কি আমরা মনস্টার কইতে পারি ?"--আমি মাঝখানে বাগড়া দিয়ে কইলাম।

জ্যাকেট আমার দিকে এমুন কডিন দৃষ্টি দিছে !! যার মানে হইতে পারে-
"তুমি আমার অধীনে কাজ করতে কখনও আসলে তোমাকে মনস্টার ল্যাবে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যাল মনস্টার দেখামু। তুমি বান্দর দেখছ কিন্তু মনস্টারনি দেখনি ":)

পরের সপ্তাহে আমাদের আরেক দোস্ত কইল যে সে একটা নয়া বিলাই কিনছে কিন্তু বিলাইডার জন্য সুন্দর কোন নাম পাইতেছে না। আমরা সবই মিলে সর্বসম্মতিক্রমে বিলাইডার নাম রাখলাম-
"তুষার" :D
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১০:১৭
৬৮টি মন্তব্য ৬৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×