somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখিত মোশাররফ!

১০ ই জুলাই, ২০১১ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবরটি দেখলাম। হরতালে দগ্ধ মোশাররফ মারা গেছে। মোশাররফ সাধারন একজন নাগরিক। নিজের পেটের তাগিদে তাকে ঘুরতে হতো এক জেলা থেকে আর এক জেলায়। খুবই দরিদ্র একটি পরিবার। বৃদ্ধ বাবা মা সহ ছয় জন সদস্য নিয়ে তার জীবন। তার রোজগারের টাকায় সংসার চলে। আমাদের দেশে হরতাল খুবি মামুলি একটা বিষয়।বাডি দখল, বাডি বে-দখল, ছেলের জন্য, ক্ষমতার জন্য আমরা হরতাল পাই। আমাদের জীবন দূর্বিসহ করা দ্রব্যমুল্যের উদ্ধগতি, শেয়ার বাজারে লক্ষ লক্ষ মানুষকে পথে বসানো, সীমাহিন দূর্নীতি ও নগ্ন দলীয়করনের জন্য আমরা হরতাল বা কোনো ধরনের প্রতিবাদ পাই না। আমরা সাধারন মানুষ মোটামুটি অভ্যাস্ত হয়ে গেছি যে আমাদের জন্য আমাদের ক্ষমতাওয়ালাদের যা করনীয় তা বোধহয় তাদের ব্যাক্তিগত আর্জনের মধ্যদিয়েই আসে। তাই হরতাল আমাদের মত মধ্যম শ্রেণীর জন্য অতিরিক্ত একটি ছুটির দিন ছাড়া আর কিছুই না। কিন্তু যারা নিচতলার বাসিন্দা তাদের নিয়ে কি কেউ কখনো চিন্তা করে? করেনা। করেনা বলেই মোশাররফদের পেটের চিন্তায় বের হতে হয়।

আমি জানিনা আমাদের ক্ষমতাসীনরা হরতালের মানে জানেন কিনা? যদি জানতেন তবে হরতাল শেষে তারা বলতে পারতেন না হরতাল সফল। যারা জানতে চান তাদের জন্য লিঙ্কটা দিয়ে দিলাম ঃ http://en.wikipedia.org/wiki/Hartal

হরতাল যদি মানুষের জন্য দেয়া হয় তবে তাতে মানুষ কেন মারা যাবে? আমি জানিনা কেন? আমরা সাধারন মানুষরা রাজনৈতিক একটি দুষ্টচক্রের মধ্যে বন্ধী হয়ে আছি। এই দুষ্টচক্রের জন্ম ১৯৭১ সালে। আমাদের অবস্থা হয়েছে এমন যে আমাদের আমরা না পারি গিলতে আর না পারি ফেলতে। এই চক্রের বলি হয় মোশাররফদের মত খেটে খাওয়া মানুষগুলোর। তারা হারিয়ে যায় ক্ষমতালোভীদের তীব্র লোভের কাছে আর হারিয়ে যায় সময়ের অতলান্তে। মোশাররফের মা-বাবা কি কখনো পারবেন তাদের প্রিয় সন্তানকে ভুলে যেতে? ক্ষমতালোভীরা তো তাদের সন্তান হারাননি, তারা আবার হরতাল দিবেন। তাদের দেয়া হরতালে আবার আগুনে পুডে মরবে মোশাররফের মত মানুষরা আর তাদের একপক্ষ তাদের নুরানি চেহারা দেখিয়ে বলবে “হরতাল সফল করার জন্য দেশবাসিকে ধন্যবাদ” আর অন্যপক্ষ বলবে “দেশবাসি হরতাল সম্পুন্নরুপে বর্জন করেছে”।
দুঃখিত মোশাররফ। তোমার মত দেশবাসি নিয়ে আমাদের নেতাদের ভাবার সময় নেই :(
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১১ সকাল ৯:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

গোলামি চুক্তির কারণে বোয়িং কিনতে বাধ্য হলো সরকার?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মে, ২০২৬ রাত ১২:৫৭


বাসই চলে না , কিন্তু আকাশে ওড়ার বিলাসিতা থেমে নেই। কালের কণ্ঠের এই শিরোনামটা পড়ে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। কথাটায় একটা তিক্ততা আছে, একটা ক্ষোভ আছে, যেটা... ...বাকিটুকু পড়ুন

শিয়া আচরণে অতিষ্ট হয়ে হযরত আলী (রা.) ও তাঁর শিয়ার বিপক্ষের সত্য প্রকাশ করতে হয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা মে, ২০২৬ ভোর ৬:৩১



সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭



বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

×