somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জার্মানিতে উচ্চশিক্ষা -এজেন্সি- স্বপ্ন ও বাস্তবতা (পর্ব- ৭) -বন্ধুত্বতা

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জার্মানিতে আসার প্রথম মাস-দুয়েক কেটে গেল বাসা, ভিসা আর নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে। একটা সমস্যার সমাধান করতে না করতে আর একটা এসে হাজির হয়। এক ধরনের বিরক্তি আর খুব নিজের ভিতরে জমতে সুরু করেছে। এডমিনে জব করার সময় দিনে শখানেক প্রবলেম সলভ করেছি। অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছি কোন ধরনের হেজিটেসন ছাড়াই। আর এখন নিজেকে কেমন যেন অসহায় লাগে । ভিসায় এর ঝামেলা শেয করতে না করতেই নতুন বাসা খুঁজার টেনশন চলে আসল , বাসা পারার পর এবার জব খুঁজার পালা । তিনমাস বসে বসে খেয়েছি। হাতের জমানো ইউরো গুলো ও কমতে শুরু করেছে । ক দিনে যা জার্মান শিখেছি তাতে কাজ খুঁজে পাবার মত লেভেল এ পড়ে না।

ম্যাকডোনাল্ড, বার্গার কিং, ইন্ডিয়ান , পাকিস্তানি রেস্টুরেন্ট সহ অন্যান্য রেস্টুরেন্ট ঘুরা শেয হয়ে গেছে অনেক আগেই। সবাই মোবাইল নাম্বার রেখে ডাঙ্কে বলে বিদায় দেয়। পত্রিকা, ইন্টার্নেট এ তো আসেই। সাথে করে নিয়ে আসা জব সার্টিফিকেট গুলোকে এখন বোঝা মনে হয়। ইতিমধ্যে কিছু বাঙালি বড় ভাই এর সাথে পরিচয় হয়েছে , যারা বছর ৭-৮ আগে আমাদের মত এজেন্সির মাধ্যমে না এসে আদম বা দালাল এর মাধ্যমে এসে অনেক কসরত করে এখান কার কাগজ পত্র ম্যানেজ করেছে । অনেক চেষ্টা করেও যখন কাজের ব্যবস্থা করতে পারছিলাম না শেযে উপায় না পেয়ে বড়ভাইদের দ্বারস্থ হলাম । কিন্তু তাদের শিডিউল পাওয়া যে মুস্কিল। যাই হোক বড় ভাই তার পরিচিত মহলে ফোন করে আবার কখনো নিজে সাথে করে নিয়ে যায় , কিন্তু কিছুতেই কিছু হয় না। মাঝদিয়ে আমার মোবাইল এর ব্যালেন্স কমে। একদিন বড়ভাই এর ফোন পেয়ে তার বাসায় খাবার দাওয়াত পেলাম, আর যারার সময় তার জন্য ১০ ইউরো এর মোবাইল কার্ড নিয়ে যাবার অনুরোধ পেলাম , সাথে পরে ফেরত পাবার আশ্বাস । যদিও এই বড়ভাই এর কল্যাণে বার্গার কিং এর কিচেন হেল্পার এর কাজ পেয়েছিলাম কিন্তু ১০ ইউরো আজ ও পেলাম না।
মাস ছয়েক পরের কথা ইতিমধ্যে ঘটে-গেছে অনেক কিছুই , ভিসাও শেযের পথে, কিন্তু এখনো কোন ইউনিতে এডমিশন নিতে পারিনি , অন্যরা মোটামুটি ১০০০-১২০০ ইউরো দিয়ে ল্যাঙ্গুয়েজ কোর্স এর মেয়াদ বাড়ানো পরিকল্পনা করে ফেলেছে। কি করব কি করব চিন্তা করে আবার গেলাম সেই জার্মান ডাক্তার ফেন্ড এর বাসায়,যে বাসায় আমি প্রথম এসে ছিলাম , যার কথা আগে এক লেখায় বলেছিলাম। সব শুনে সে ও বসে পড়ল ইন্টার্নেট এ। তাতে ও কাজ না হওয়ায় সাথে করে নিয়ে গেল তার ইউনিভার্সিটি এর ক্যারিয়ার সেন্টার এ। সব মিলিয়ে একটা বেলা খরচ করে ক্যারিয়ার সেন্টার থেকে কিছু উপায় নিয়ে বের হলাম। অন্তত টেনশন কিছুটাও কমাতে পারলাম। আর আজকে আমি এখনও আমার সাথে আসা অন্যান্য ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টদের চেয়ে ভাল অবস্থানে থাকার পেছনে বড় একটি ভূমিকা আছে এই জার্মান ফ্রেন্ড এর। এই ফেন্ডকে নিয়ে বলতে গিয়ে মনে পরে এজেন্সি এর কথা, তাকে নিয়ে আরও কিছু বলার আগে এজেন্সি নিয়ে কিছু বলি ।

গত লেখায় যেখানে শেষ করেছিলাম তার পর থেকে বলি।আগের লেখাগুলো পড়তে Click This Link

সিরিজের সবগুলু লেখা এখানে পাবেন

অক্টোবর ৪ ,২০১১ তে এজেন্সিতে ফাইল ওপেন করে ৩১৩৫ টাকা দিয়ে, কাগজ পত্র এর ফটোকপি দিয়ে ল্যাঙ্গুয়েজ স্কুল এর অফার লেটার আসার ফোন কল পেলাম ২ দিন পর। হাম্বোল্ড ইন্সটিটিউট এর ল্যাঙ্গুয়েজ কোর্স এর অফার লেটার। যেখানে লেখা ল্যাঙ্গুয়েজ কোর্স ফি সব মিলিয়ে ৫৪০০ ইউরো এর মত। অফার লেটার নেবার সময় ডেডলাইন দিয়ে দিল ২ লাখ ৮০ হাজার টাকা জমা দেবার। টাকা জমা দেবার পর ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে নতুন অফার লেটার সাথে ইউনি এর অফার লেটার আসবে। আর তাই যত তাড়াতাড়ি পারা যায় টাকাটা যেন জমা দেই। যাই হোক ২ লাখ টাকা নিয়ে গেলাম । যেহেতু ভিসা হরার পর ফ্লাই করার আগে সব মিলিয়ে ৩.৫ লাখ টাকা এর মত লাগবে। তখন বাকি টাকা এর সাথে এই ৮০ হাজার টাকা দিব বললাম। কিছু না বলে ২ লাখ টাকাই জমা নিল। আর এম্বেসিতে সার্টিফিকেট আর পাসপোর্ট সহ অন্যান্য কাগজ এটাস্টেসন এর জন্য যেতে বলল । ২ লাখ টাকা জমা দিয়ে বসে আছি অফার লেটার এর আসায়। ইতিমধ্যে নিজে নিজে এম্বেসি থেকে কাগজ পত্র এটাস্টেসন করিয়ে এনে সেগুলো তাদের কাছে দিয়ে আসছি। মাস চলে গেল অফার লেটার আসেনা। মোবাইলে ফোন দিয়ে খোজ নিতে গেলে বলে, আজকে কথা হইসে আগামী সপ্তাহে আসবে। তার পরের সপ্তাহে খোঁজ নিতে গেলে, ঘন্টা খানেক বসিয়ে রেখে, চা কফি খাইয়ে ,বসিয়ে রেখে বাইরে থেকে ঘুরে এসে বসের সাথে কথা হল আগামী সপ্তাহে আসবে। ১ মাস এর জায়গায় ২ মাস চলে গেল , এর মধ্যে ক্রিসমাস চলে এসেছে। ফোন না দিয়ে এবার সরাসরি গেলাম , এবার এপ্লিকেশন ফর্ম ফিলআপ করাল আর সিভি নিল । বলল ক্রিসমাস এর পর অফার লেটার চলে আসবে। ৬ ও ৯ বলে , অবশেষে জানুয়ারি ১৭, ২০১২ তে ফোন পেলাম অফার লেটার আসার। অক্টোবর থেকে জানুয়ারি ৩ মাস পর পেলাম অফার লেটার। কিন্তু একি এমন কেন ? কেমন ছিল সে অফার লেটার তা দেখাব ও জানাব আগামী লেখায়।
আবারও আসি আমার সেই বন্ধুটির কথায়, ল্যাঙ্গুয়েজ কোর্স শেয এর পর এই সিটি ছেড়ে আসার সময় আমার বাইসাইকেলটা এ ফেন্ডকে দিয়ে আসতে চাইলাম , কারণ আমি এখন যেখানে আছি পাহাড়ি এলাকা হওয়ায় সাইকেল এ চলাচল টা তেমন সুবিধার না, আর আমার প্রয়োজন ও পরবে না। কিন্তু সে নিবে না তার কথা তুমি বিক্রি করে দাও । পরে তার বার্থডে টে বললাম গিফট হিসেবে আমার সাইকেল টা দিলাম । এবার আর উপায় না দেখে নিল। তার কিছুদিন পর আবার তার ফোন… অনেকটা জড়তা নিয়ে সে যা বলল, তাতে আমি উত্তর দেবার ভাষা হারিয়ে ফেললাম । বাইসাইকেল টা অনেক বেশি উঁচু তাই সে চালাতে পারে না, তাই সে বিক্রি করে দিতে বলতেছে। তার এক ফ্রেন্ড ও নাকি কিনতে চাইছে। আমার গিফট এখন কি করবে এই জন্য আমাকে কল করেছে। এইটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু যখন আমার ব্যাংক একাউন্ট নাম্বার চাইল সে টাকা টা দেবার জন্য তখন আর কিছু বলাত ভাযা হারিয়ে ফেললাম । আরো আশ্চর্য হলাম বিক্রির পুরু টাকাটা আমার একাউন্টএ দেখে। নিজের দেশের লোক হয়েও টাকার বিনিময়েও যেখানে অন্যের কল্যানের পরিবর্তে পদে পদে সমস্যা আর অনিশ্চয়তার দিকে ঠেলে দিছে শত শত ছেলে মেয়েকে, সেখানে নিজের লাভের কথা না ভেবে কেন তার মুল্যবান সময় নস্ট করেছে এ প্রশ্নের জবাবে আমার বন্ধুটির সহজ উওর মানবিকতা,বন্ধুত্বতা এর জন্য… (চলবে )
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×