somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতার অবক্ষয় ( পর্ব-১ খাচার পাখি)

০৭ ই জুন, ২০১৩ রাত ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সৃষ্টির সেরা জীব মানুষ, নিজেদের পৃথিবীর অন্য প্রাণী থেকে আলাদা করেছে বিবেক-বুদ্ধি নিয়ে। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এই প্রজাতি জন্মগতভাবে পেয়েছে যুক্তি দিয়ে কোন বিষয়কে বিচার করার ক্ষমতা। এ জন্যই হয়তো আমি আজ নিজের চিন্তা- চেতনা থেকে কিছু একটা লিখছি।

প্রথমে একটা ঘটনা দিয়ে শুরু করি, জয় আর সূচি স্বামী-স্ত্রী। তাদের দুই যমজ মেয়ে নীতি ও প্রীতি, এখনও হাটতে শিখে নি। খুব অভাবের জীবন তাদের। জীবিকার তাগিদে রোজ জয় আর সূচিকে যেতে হয় বাইরে। বাচ্চা গুলো থাকে তাদের ছোট্ট এক ঘরে। তারা সারাদিন নিজেদের মত করে খেলে, হামাগুড়ি দেয়। আর অপেক্ষায় থাকে জয়- সুচির জন্য । সূর্য ডোবার সাথে সাথে জয় আর সূচি ফিরে ঘরে। নিয়ে আসে সারাদিনের পরিশ্রমে আনা খাবার। সেই খাবারে আছে অন্যরকম তৃপ্তি।
জয় অনেক ঘুমকাতুরে। সকাল সকাল সুচির মিষ্টি গলার গান না শুনে হয়তো তাঁর স্বপ্ন থেকে বাস্তবে ফেরা হয়না। সেই সুর যেন জয়ের কাছে স্বপ্ন থেকেও মধুর। আবার ভোর থেকে শুরু হয় তাদের প্রতিদিনের জীবন যুদ্ধ, এই যুদ্ধ তো চলবে সারাজীবন। হাড় ভাঙ্গা কষ্ট আর দিন শেষে বাচ্চাদের মুখে হাসি ফুটানোর মধ্য দিয়েই যাচ্ছিল জয় আর সুচির ছোট্ট পরিবারের দিন।
কিন্তু একদিন নজর লেগে গেল আশরাফ খাঁর । কেড়ে নিতে চায় সে জয়ের স্বপ্নের ঘর। শহরের সবচেয়ে প্রভাবশালী এই লোক নিজেকে সকল জমির অধিকারি ভাবে। তাঁর দাবি শক্তি আছে যার অধিকার রাখে সে। জয় এখন নিরুপায়। তাঁর নেই ক্ষমতা, নেই সামর্থ্য। জয়ের দুর্বলতার সুযোগ নেয় আশরাফ খাঁ। জমি থেকে চিরতরে নিশ্চিহ্ন করে ফেলা হল সমগ্র বাড়িটিকে।। জালিয়ে দিলো দুই নিষ্পাপ প্রান । আর বন্দি করে নিল জয় ও সুচিকে। বাকি সল্প সময়ের জীবন বন্দিশালায় থাকতে হল জয় আর সূচিকে। তাদের ছটফট করা দেখে তামাশা করত আশরাফ খাঁ। সন্তান হারানোর দুঃখ, প্রতিবাদ না করার ক্ষমতা আস্তে আস্তে জীবন নিয়ে নিল জয় আর সুচির। মৃত্যুর পর কোন রকম সৎকার- নিয়ম ছাড়াই মাটিতে দাফন করলো তাদের।
আশরাফ খার সমাজ কোনদিন মনে রাখেনি জয়-সুচিকে, তাদের ভালবাসাকে, শুনতে পারিনি সুচির মিষ্টি গান বা নীতি-প্রীতির অর্থহীন হামাগরি খেলা। কিছুই দেখেনি। শুধুই হাসিল করেছে।


ঘটনাটি পড়ে অনেকেই যুক্তির রুলার টানা শুরু করবে। আমি কিছু কথা এখনও বলিনি। শুধুই সেই অনুভূতিটা আনবার জন্য। এখানে জয়-সুচি কোন মানুষ না পরিস্থিতির স্বীকার দুটি নিস্পাপ পায়রা মাত্র। এখন পুরো গল্পটি আবার পড়লে খুব সহজ লাগবে। আমাকে বুঝাতে হবে না এখানে মানুষ আসলে কে ?

আমি চাইলে হাজারটা যুক্তি দিতে পারতাম পাখিদের খাচায় বন্দি করার বিরোধীটা করে। তাতে কি লাভ? সবাই বুঝত যে এমন করলে পাখিদের অনেক ক্ষতি হয়, পরিবেশের ভারসাম্যহীনতা আর কত কি? দরকার জানা। অবশ্যই দরকার। তবে সবচেয়ে বেশি দরকার অনুভব করা।
একটা রোগীর সঠিক চিকিৎসা করতে না পারলে M.B.B.S. ডিগ্রি যেমন অনর্থক, তেমনি হাজার যুক্তি জেনেও সত্যকে উপলব্ধি করতে না পারাও ব্যর্থতা।

আমরা মানুষরা মানুষের কষ্ট বুঝতে পারি সহজে। পাখি বা অন্য প্রাণীদের সেভাবে পারি না। আশা করবো এই ঘটনা আমাদের মাঝে প্রাণীদের প্রতি কিছুটা হলেও দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনবে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×