somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসন্ন জাতীয় নির্বাচনের প্রতিনিধি দলের কাছে এক নাগরিকের প্রশ্ন। জবাব দেন, ভোট নেন।

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ একটি গনতান্ত্রিক দেশ। একটি গনতান্ত্রিক দেশে জনগণের অধিকার আদায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল জবাবদিহিতা ও স্বচ্ছতা। মানে সরকার যা করবে তাঁর জন্য জবাব দিতে হবে জনগণের কাছে। আমি বিশ্বাস করি নতুন প্রজন্ম গোঁড়া রাজনৈতিক পক্ষপাতি না। আমরা সরকারের সাফল্যে তাদের ধন্যবাদ দিব আবার ব্যথতায় কৈফতও চাইব।

একটা দেশের স্বাধীন নাগরিক হিসেবে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিনিধি দলগুলোর সাধারন প্রতিশ্রুতি ছাড়াও দেশের বর্তমান সমস্যা গুলোর ব্যাপারে তারা কি করতে যাবে তা আমাদের জানা বুঝে নিতে হবে। আমারও কিছু প্রশ্ন আছে তাদের নিকট। এসব প্রশ্নের উপযুক্ত জবাব প্রতিনিধিদের ভোটব্যাংক ভারি করবে এটাই সঠিক গনতন্ত্র। আমার মনে আশা কিছু প্রশ্ন এখানে দিলাম

১. দ্রব্যমূল্য নিয়ন্ত্রন এবং মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে আপনাদের ভূমিকা কি হবে ?

২. দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পুরন তারা কিভাবে করবেন ?

৩. রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে বর্ষাকালে জলাবদ্ধতা কিভাবে দূর করবেন ?

৪. যানজট সমস্যা সমাধানের ব্যাপারে আপনার বাস্তবসম্মত পরিকল্পনা কি ?

৫. বেকার সমস্যা সমাধানের ব্যাপারে আপনার পরিকল্পনা কি ?

৬. ইন্টারনেটের গতি বাড়ানো, দাম কমানোসহ আধুনিক প্রযুক্তির প্রসারের ব্যাপারে কি পরিকল্পনা?

৭. সাধারণ নাগরিকদের অন্যায়ের বিচার স্বল্পতম সময়ে করার জন্য আপনাদের উদ্যোগ কি ?

৮. শিক্ষাঙ্গনে রাজনীতির ব্যাপারে আপনাদের চিন্তা কি?

৯. দেশের পরিবহন ব্যবস্থার ব্যাপারে তাদের পরিকল্পনা কি? সড়ক দুর্ঘটনা, লঞ্চ ডুবি, ট্রেন সময় মত না ছাড়া এসব ব্যাপারে আপনার ভূমিকা কি হবে?

১০. চাদাবাজি, সন্ত্রাস, চুরি, ছিনতাই বন্ধে আপনাদের পরিকল্পনা কি ?

১১. ক্রমবর্ধমান জনগণের উন্নত চিকিৎসা ব্যবস্থা কিভাবে নিশ্চিত করবেন ?

১২. খাদ্যে ভেজাল, ফরমালিন, ডিম ছাড়বার মৌসুমে মাছ ধরা এসব ব্যাপারে কি কি পদক্ষেপ নেয়া হবে?

১৩. সরকারি বিভিন্ন নিয়োগে কোটার পরিমাণ কমিয়ে মেধাবীদের সুযোগ দিবেন কিনা ? ( আমার মতে কোটা থাকা উচিত না)

১৪ বি,সি, এস, পরীক্ষা , দেশের সরকারি দপ্তরগুলোকেনিয়োগ সংক্রান্ত জটিলতা ও ঘুষের প্রচলন বন্ধ করায় তাদের উদ্যোগ কি হবে?

১৫. কৃষি ক্ষেত্রে সুযোগ সুবিধা কি থাকবে? সার-বীজের দামের ব্যাপারে কি করবেন? আধুনিক কৃষি ব্যবস্থা নিশ্চিত করার ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি?

১৬. দেশে গবেষণামূলক কার্যক্রমে আপনাদের পদক্ষেপ কি? দেশের শিক্ষার মান উন্নয়নে আপনাদের পদক্ষেপ কি?

১৭. পরিবেশ রক্ষা, বন্য প্রাণী সংরক্ষন, দেশে কারখানার বর্জ্য-ড্রেনের পানি দিয়ে নদী যে দূষণ হচ্ছে তার ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি?

১৮. দেশের বাণিজ্য পরিস্থিতি উন্নত করার জন্য দেশের বাণিজ্য-শিল্প আইনের সংশোধন, সল্প আনুষ্ঠানিকতার ব্যবস্থা করা হবে কি? শেয়ার বাজারের স্থিতিশীলতার ব্যপারে আপনারা কি করবেন ?

১৯. দেশের পর্যটন খাতকে উন্নত ও বিশ্বমানের করার জন্য আপনাদের পরিকল্পনা কি?

২০. দেশে আউটসোর্সং এর প্রসারের জন্য আপনারা কি কোন উদ্যোগ নিবেন? বস্রশিল্প, মৎস্য- চিংড়ি শিল্পকে বিশ্বমানের করা ও শ্রমিকদের উপযুক্ত মজুরি দেয়ায় আপনাদের পরিকল্পনা কি?


যদি নির্বাচনে পরাজিত হয় তাহলে তাদের কি কি পদক্ষেপ থাকবে? তারা কি আবার কারনে অকারনে Walkout করবে? দেশের স্বার্থে না নেতার মুক্তির স্বার্থে হরতাল করবে? হরতালে সরকারের না জনগনের গাড়ি ভাংচুর করে ক্ষতি করব।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×