somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আয় বাড়াতে বাংলাদেশে বিদ্যুৎ বেচতে চায় পশ্চিমবঙ্গ: প্রতি ইউনিট ১ টাকা হলে দাও!

০১ লা জুন, ২০১৩ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আয় বাড়াতে বাংলাদেশে বিদ্যুৎ বেচতে চায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।আজ এই খবর দিয়েছে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা।
আনন্দবাজার লিখেছে, শিল্পায়ন তেমন না-হওয়ায় রাজ্যে বিদ্যুতের চাহিদা যথেষ্ট নয়। তাই পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উদ্বৃত্ত। পরিস্থিতি এমনই যে, ঘোর গ্রীষ্মেও বিভিন্ন ইউনিট বসিয়ে রাখতে হচ্ছে, কারণ পুরো উৎপাদন কেনার মতো গ্রাহক নেই। পুরো উৎপাদনক্ষমতা ব্যবহৃত না-হওয়ায় লোকসানও বাড়ছে। এমতাবস্থায় বাংলাদেশে বিদ্যুৎ রফতানির সুযোগ এসেছে বণ্টন সংস্থার সামনে, যা হাতছাড়া করতে তারা নারাজ। তবে রফতানির বরাত পেলেও তাতে সমস্যার কতটা সুরাহা হবে, তা নিয়ে সরকারি মহলে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে।

আনন্দবাজার জানায়, বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতি মেটাতে সে দেশের বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ ভারত থেকে বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন ভারতীয় বিদ্যুৎসংস্থার কাছে তারা এ মর্মে প্রস্তাব চেয়ে আবেদন (রিকোয়েস্ট ফর প্রোপোজাল) পাঠিয়েছে। পুরো প্রক্রিয়ায় মধ্যস্থ্যতা করবে কেন্দ্রীয় দুই নিগম এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম (এনভিভিএন) এবং পাওয়ার ট্রেডিং কর্পোরেশন (পিটিসি)। রফতানিতে আগ্রহী ভারতীয় সংস্থাগুলিকে ঢাকার কাছে প্রস্তাব পাঠাতে হবে এদেরই মাধ্যমে। দফতর-সূত্রের ধারণা, বিভিন্ন রাজ্যের হরেক বিদ্যুৎসংস্থা এই রফতানির বরাত পেতে উঠে-পড়ে লাগবে। “দস্তুরমতো একটা প্রতিযোগিতা শুরু হবে। আমরাও তাতে কাউকে সহজে জমি ছাড়ব না।” প্রত্যয়ী ঘোষণা দফতরের এক কর্তার।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বছর দুয়েক আগে বাংলাদেশ সফরে গিয়ে শেখ হাসিনা সরকারের সঙ্গে বিদ্যুৎ রফতানির চুক্তি সই করে এসেছিলেন। ঠিক হয়েছে, বাংলাদেশ ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে ভারত থেকে। ২৫০ মেগাওয়াট জোগাবে এনটিপিসি। বাকি ২৫০ মেগাওয়াট বাংলাদেশের পর্ষদ কিনতে পারবে পছন্দমাফিক যেকোনো সংস্থার কাছ থেকে। ভারতীয় সব বিদ্যুৎ বাংলাদেশে সংবহন করা হবে পাওয়ার গ্রিড কর্পোরেশনের মাধ্যমে। সেই মতো সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের দক্ষিণগ্রাম মৌজায় ৩০ একর জমিতে ৪০০ কেভি-র সাবস্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে কর্পোরেশন। বাংলাদেশের দিকে সাবস্টেশনটি গড়ে উঠবে ভেড়ামারায়। দুটির মধ্যে হাই-ভোল্টেজ লাইন টেনে বিদ্যুৎ রফতানি হবে। ২০১৩ সালের মধ্যে সীমান্তের দু’দিকেই প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ সেরে ফেলা যাবে বলে আশা করছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। পাশাপাশি শুরু হয়েছে বরাত দেওয়ার তোড়জোড়। “আমাদের বলা হয়েছে বাংলাদেশে বিদ্যুৎ রফতানির জন্য এনভিভিএন এবং পিটিসি মারফত প্রস্তাব পাঠাতে।” জানাচ্ছেন রাজ্যের এক বিদ্যুৎ-কর্তা। তার দাবি, প্রস্তাব গৃহীত হলে টানা তিন বছর বাংলাদেশে বিদ্যুৎ রফতানির সুযোগ মিলবে। তাতে উদ্বৃত্ত বিদ্যুতের সদ্ব্যবহারের সুবাদে বাড়তি আয়ের রাস্তা খুলবে।

আনন্দবাজার আরো জানায়, তবে প্রয়োজনীয় সংখ্যক শিল্প-গ্রাহকের অভাবে রাজ্যে যত বিদ্যুৎ উদ্বৃত্ত থাকছে, বাংলাদেশে রফতানি করে তার কত দূর সদ্ব্যবহার সম্ভব, সে সম্পর্কে বণ্টন-কর্তাদেরই অনেকে সন্দিহান। সংস্থা-সূত্রের তথ্য: এখন পশ্চিমবঙ্গে সব বিদ্যুৎকেন্দ্রের সব ক’টি ইউনিট চালু থাকলে দৈনিক ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ উদ্বৃত্ত থাকে। বাংলাদেশকে ২৫০ মেগাওয়াট দিলেও ৫০০ মেগাওয়াট সেই উদ্বৃত্তই থেকে যাবে। অর্থাৎ রফতানির বরাত যদি মেলেও, তবু গ্রীষ্মে বেশ ক’টি ইউনিট বসিয়ে রাখা ছাড়া উপায় নেই। তার উপরে আগামী দু’বছরের মধ্যে রাজ্যে আরো ৫০০ মেগাওয়াটের নতুন ইউনিটে উৎপাদন শুরু হয়ে যাবে। সে ক্ষেত্রে দৈনিক উদ্বৃত্ত বেড়ে দাঁড়াবে অন্তত হাজার মেগাওয়াটে।

তাই অবিলম্বে রাজ্যে নতুন বড় শিল্প গড়ে না-উঠলে, কিংবা বাংলাদেশের মতো আরও গ্রাহক না-পেলে বণ্টন সংস্থা বা বিদ্যুৎ উন্নয়ন নিগমের আখেরে কোনো লাভ হবে না বলে মনে করছেন সরকারি কর্তাদের একাংশ। তাদের বক্তব্য: রাজ্যে আগামী দিনে শিল্পের সম্ভাব্য প্রসারের ভিত্তিতেই নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র তৈরির সিদ্ধান্ত হয়েছিল। সেগুলি গড়ে উঠছে, অথচ প্রত্যাশিত মাত্রায় শিল্পায়ন হচ্ছে না। ফলে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ কাজে লাগানোর সুযোগ থাকছে না।

আনন্দবাজারের মন্তব্য, পরিস্থিতি এমন চললে বছর দুই পর রাজ্যের বিদ্যুৎসংস্থাগুলোর হাল কী হবে, তা ভেবে রীতিমতো আশঙ্কায় রয়েছেন কর্তারা।
http://www.anandabazar.com/1bus1.html
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×