somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়া বেড়েছে: বিবিসির রিপোর্ট

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে প্রায়ই আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মানুষকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।মানবাধিকার সংস্থাগুলো বলছে, পরবর্তীতে অনেক সময় এদের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়, দীর্ঘদিন পর অনেককে বিভিন্ন মামলায় গ্রেপ্তারও দেখানো হয়।
আর অনেকের শেষপর্যন্ত কোনো খোঁজই পাওয়া যায় না। এই নিখোঁজের তালিকায় রয়েছে সাধারণ অপরাধী থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরাও।
গত ২০১২ সালের ১৭ এপ্রিল দিবাগত রাতে বাসার সামনেই গাড়ি থেকে বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার চালককে তুলে নিয়ে যাওয়া হয়। এর পরের তিন বছরে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এর প্রায় তিন বছর পর, ২০১৪ সালের ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিএনপির আরেকজন শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয়। পরের দুই সপ্তাহে তারও কোনো হদিস মেলেনি।
সরকারি বাহিনীগুলো আদালতে জানিয়েছে যে, তারা কেউই সালাহ আহমেদকে আটক বা গ্রেপ্তার করেনি। কিন্তু তার স্ত্রী, হাসিনা আহমেদ বলছিলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই যে তার স্বামীকে ধরে নিয়ে গেছে, তা নিয়ে তার সন্দেহ নেই। হাসিনা আহমেদ বিবিসি-কে বলেন, ‘ভবনটির দারোয়ান থেকে নিরাপত্তা প্রহরী সবাই বলেছে, ডিবি পুলিশের লোকজন, প্রশাসনের লোকজন আমার স্বামীকে ধরে নিয়ে গেছে।’
উত্তরার যে বাসাটি থেকে মি. আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে বলা হচ্ছে, সেই বাড়ির বাসিন্দা বা আশেপাশের কেউই আর এ বিষয়ে কথা বলতে রাজি নন।
মানবাধিকার সংস্থা অধিকারের হিসাবে, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ে মোট ১১১জনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়া হয়েছে। আর আইন ও শালিস কেন্দ্রের হিসাবে, শুধু ২০১৩ আর ২০১৪ এই দুই বছরে এভাবে ১৬০জনকে অপহরণ করা হয়েছে। এদের অনেককে পরবর্তীতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×