প্রতিদিন আমরা যে ব্রয়লার মুরগি ,এর ডিম এবং মাছ খাচিছ তা কতটুকু স্বাস্থ্যসম্মত তা কি একটূ ভেবেছেন ভাই? এই ব্রয়লার মুরগির খাদ্য কি? কি খেয়ে বেড়ে উটছে এসব প্রাণী? কিছুদিন আগেও এদের প্রধান খাবার ছিল শুটকি দ্বারা তৈরিকৃ্ত একপ্রকার খাবার।প্রায় একই জিনিস মাছের জন্যও প্রস্তুত করা হত। শুটকির মূল্য বেড়ে যাওয়াতে এর জায়গা দখল করেছে ট্যানারির উচিছষ্ট দ্বারা তৈরী খাবার।যা শুটকির তৈরী খাবারের মত একই পুষ্টিমান সমৃদ্ধ। গোঁদের উপর বিষ ফোঁড়ার মত ব্রয়লার মুরগির বিষ্ঠা খাওয়ানো হচ্ছে মাছকে। যার ক্ষতিকারক দিক অকল্পনীয়(ফরমালিনের মত পুরানো কাসুন্দি ঘেটে পাঠকদের সময় নস্ট করতে চাইনা)।ট্যানারির উচিছষ্ট চামড়াতে রয়েছে অতি ক্ষতিকর কেমিক্যাল যা চামড়া প্রক্রিয়াজাত করার সময় ব্যবহার করা হয়।এই কেমিক্যাল আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর ।এই ক্ষতিকর খাবার খেয়ে বেড়ে ওঠা মুরগি, তার ডিম এবং মাছ খেয়ে আমরা কোন উপকার তো পাচিছই না বরং আক্রান্ত হচিছ নানা ভয়ানক রোগ ব্যাধিতে।যার মধ্যে রয়েছে ক্যান্সার,আলসার,যকৃতের প্রদাহ,হৃদযন্ত্রের নানা সমস্যা।কোমলমতি শিশুদেরকে এসব খাবার খাওয়ানো তাদের জন্য তা আরও ক্ষতিকারক। তাদের সুন্দর শারীরিক ও মানসিক গঠনের জন্য আমরা যা খাওয়াচিছ তা তাদের জীবনি শক্তি বিনষ্ট করে দিচ্ছে।শৈশব থেকেই তাদের ভিতরে রোপিত হচ্ছে নানা ভয়ঙ্কর রোগের বী্জ।
শুধু মাছ, মাংশ, ডিম নয়রে ভাই ক্ষতিকারক কেমিক্যাল এর শিকার শাক সবজি, ফলমূলসহ সবকিছুই।গত মৌসুমের লিচুর কথা একটু মনে করুন ভাই,বাপের জন্মে এত সুন্দর রঙের লিচু কেউ দেখে নাই।৫০০ টাকা দিয়েও আমরা ১০০ লিচু কিনে খেয়েছি।কিন্তু এই সুন্দর রঙ তো লিচুর গায়ে স্প্রে করে মারা হয়েছে।আর রঙ গুলো সাধারণত গারমেন্টস ফ্যাক্টরীতে ব্যবহার করা হয়।লিচুর খোসা ভেদ করে এই রঙ ভিতরে প্রবেশ করছে আর সেই সাথে আমাদের চরম ক্ষতি করছে।লাভবান হচ্ছে অসাধু ব্যবসায়ীর দল।
জাতীয় ফল কাঁঠালের ও একই পরিণতি। কাঁঠালের কোষের রঙ সুন্দর বানানোর জন্য ইঞ্জেকশনের মাধ্যমে রঙ ঢুকানো হচ্ছে এর ভিতরে।পালাবেন কোথায়? রঙ আছে পেঁপের ভিতরেও।কাপড়ের রং!!রক্ত বরণ ডালিম বাদ যাবে কেন? সেখানেও পাবেন এই মহা্র্ঘ্ বস্তু।আপেল কিনে ফ্রিজে না রেখে বাইরে রাখলেও পঁচবে না,একটা মাছিও বসবে না তার উপরে।মাছির জীবনের ও ভয় আছেরে ভাই!!
লাউ, কুমড়া, পেঁপে, শসা, ঝিঙা, পটল ইত্যাদি সব্জী দ্রুত বড় করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে কেমিক্যাল পুশ করা হচ্ছে।কিছু করার নাই তো আমাদের।আমরা পুরোপুরি জিম্মি হয়ে গেছি এই অসাধু ব্যবসায়ীদের কাছে।
প্রাকৃ্তিক জিনিস রেখে চলুন এবার একটু চোখ বুলাই অন্যান্য সামগ্রির প্রতি।
এপি ফিজ (APPY FIZZ) নামক আপেল এর যে জুস আমরা নিয়মিত খাই তার মধ্যে রয়েছে প্রচুর ক্যান্সার নামক প্রাণঘাতী রোগের জীবাণু।
কো্মল পানী্য় খাবার আগে বা পরে কখনোই মেন্টস( MENTOS) খাবেন না।কারণ এই মিশ্রণ সায়ানাইড তৈরি করে।সায়ানাইড তৈরির ১০ সেকেন্ড এর মধ্যে আপনি মারা যাবেন।
টাইম্স অফ ইন্ডিইয়ার এক্ প্রতিবেদন থেকে দেখা যায় যে আমাদের বাচ্চাদের অতি প্রিয় কুরকুরিতে(KURKURE) প্রচুর প্লাস্টিক রয়েছে।বিশ্বাস না হলে এক প্যাকেট কুরকুরি কিনে পুড়িয়ে দেখুন!!
নিম্নোক্ত ট্যাবলেট গুলো খাবেন না।এগুলোতে প্রচুর Phenyl- Propanol -Amide PPA থাকে।যা স্ট্রোকের কারণ তরান্বিত করে।এগুলো হলঃ
*D-cold
*Vicks action-500
*Actified
*Coldarin
*Co some
*Nice
*Nimulid
*Cetrizet-D
এই ট্যাবলেট গুলো আমেরিকাতে নিষিদ্ধ।কিন্তু আমাদের দেশে ভালভাবেই চলছে।
অত্যন্ত পরিতাপের বিষয় হল, আমাদের কিছুই করার নেই।কো্থায় যাব আমরা? কি খাব পরিবার পরিজন নিয়ে? এই বেআইনি কাজ যাদের বন্ধ করার কথা তারাই তো প্রশ্রয় দিয়ে যাচ্ছে ।বিনিময়ে পাচ্ছে মোটা অঙ্কের মাসোহারা।আর ভুক্তভোগী আমরা সাধারন মানুষ।আর আমাদের পরবর্তী প্রজন্ম।
ভাই আসুন আমরা এইসব অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হই।নিজেরা সুস্থ ভাবে বাঁচি।আর যারা ইচ্ছে করলেই এসব অপকর্ম প্রতিহত করতে পারেন তাদেরকে বলছি এই খাবার গুলো তো আপনার পরিবার পরিজন সন্তান্ সবাই খাচ্ছে।তাই নিজের স্বার্থেই আমাদের সকলের স্বার্থ দেখুন।আর পরম করুনাময়ের বিচার তো রয়েছেই।তাঁর হাতেই আমাদের নিয়তি।সকলের সুন্দর জীবন কামনা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




