somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিবাদের ফসল ঘরে তুলতে হলে...

১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনগণের নজর অন্যত্র সরিয়ে দিয়ে নিশ্চিন্তে নিজেদের উদ্দেশ্যসাধন একটি রাষ্ট্রনীতি, যা স্বৈরশাসকদেরই বেশি পছন্দ। লালনের ভাস্কর্যঅপসারণের ঘটনায় সংস্কৃতির প্রতি যে-আগ্রাসন, তার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি এই দিকেও প্রতিবাদী সংস্কৃতিকর্মীদের মনোযোগ আকর্ষণ করছি। গত বছর ঠিক এইভাবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটি উঠেছিল। সে-দাবির পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার একটি পদক্ষেপও নেয়নি। নিলে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারের নাকের ডগায় ঘুরে বেড়াতে পারত না মুজাহিদ। লালনের প্রতি অসম্মান বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে অগ্রাহ্য করার সামিল। এর প্রতিবাদ না-করা কাপুরুষতা। গর্জে উঠুক বাঙালির হাজার বছরের সংস্কৃতি। সেই সঙ্গে এ-ও খেয়াল রাখতে হবে, কোনও অশুভ শক্তিই যেন এর ফায়দা লুটতে না-পারে। শোনা যাচ্ছে, ঘোষিত তারিখে ৯ম জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার জন্য নানারকম ষড়যন্ত্র চলছে।

যেখানে অপসারণ, সেখানেই লালনের ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি উঠুক। তবে তার নির্মাতা মৃণাল হকই হবেন কিনা, তা নিয়ে ভাবার আছে। বিএনপি-জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় এই শিল্পী যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সস্তা লোহালক্কড়ের স্তূপ জড়ো করে তা ভাস্কর্য বলে চালিয়ে দিয়ে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন, তখন শিক্ষক হত্যাকারী সালেহীনসহ ছাত্র শিবির ছিল তার সমর্থক। এ কথাও ভুললে চলবে না।

আমার পৈতৃক শহর নারায়াণগঞ্জে প্রথম প্রকাশ্য ভাস্কর্য লাকি ওসমানের 'বিদ্রোহী নজরুল'। চুনকা পৌর পাঠাগার ও মিলনায়তনের সামনে ভাস্কর্যটির মোড়ক-উন্মোচন করেছিলেন কবি শামসুর রাহমান। এর জন্য কোনও বাণিজ্যিক স্পন্সর জোগাড় করতে হয়নি উদ্যোক্তাদের। ধাবমান ও শ্রুতি সাংস্কৃতিক গোষ্ঠীর কর্মীরা নিজেদের কষ্টার্জিত অর্থে সেটি দেশকে উপহার দিয়েছেন। ধর্মান্ধরা যেন নির্মাণকালে নজরুলের ভাস্কর্যটির কোনও প্রকার ক্ষতিসাধন করতে না-পারে, সে জন্য রাতজেগে পাহারাও দিয়েছিলেন তারা। প্রেসিরিলজ পাঠানোর পরও 'প্রথম আলো' সহ ঢাকার অনেক জাতীয় দৈনিক খবরটি ছাপায়নি। এমনকী কবি শামসুর রাহমান মোড়ক-উন্মোচন করার পরেও নয়।

আজকের প্রায় সব কাগজেই সংস্কৃতিকর্মীদের গতকালের দ্রোহের খবর প্রকাশিত হয়েছে। 'আমাদের সময়'এর প্রথম পৃষ্ঠায় শুধু মোল্লাদের খবর। তা-ও আবার সচিত্র।

প্রতিবাদের ফসল ঘরে তুলতে হলে ভাবতে হবে সব কিছুই। উত্তেজনায় নয়, যা করার করতে হবে লালনের প্রতি ভক্তি নিয়ে। লালনের গানের কয়েকটি কলি দিয়ে শেষ করছি এই পোস্ট :

এমন মানব জনম আর কি হবে
মন যা করো ত্বরায় করো এই ভবে

কত ভাগ্যের ফলে না জানি
মনরে পেয়েছে এই মানবতরণী
বেয়ে যাও ত্বরায় সুধারায়
যেন ভারা না ডোবে।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×