somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি শামসুর রাহমানের ৮০তম জন্মদিন এবং একটি প্রশ্ন

১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি শামসুর রাহমান ছিলেন একজন মানবতাবাদী কবি। আর সে-কারণেই ধর্মান্ধরা দেশবরেণ্য এই কবিকে সহ্য করতে পারত না। হরকাতুল জেহাদীরা তাঁকে হত্যাও করতে চেয়েছিল। সিলেটের মাটিতে কবিকে নিষিদ্ধ করেছিল ঐ বর্বররা। কবিকে শত্রু জ্ঞান করত তারাই, যারা আজ ভাস্কর্যকে 'মূর্তি' জ্ঞান করে সহ্য করতে পারছে না। কবি ও ঔপন্যাসিক হুমায়ুন আজাদকেও অসময়ে চলে যেতে হয়েছে এই জঘন্য বর্বরদেরই কারণে। ধর্মান্ধরা মানবতার শত্রু। 'সামহোয়ার ইন'এ ওদের সদম্ভ বিচরণ দেখে বিস্ময় জাগে!!! ওদের বিরুদ্ধে এ-টিম একটি জ্বলন্ত প্রতিবাদ। নন-এটিম সদস্য হয়েও আমি এই প্রতিবাদকে সমর্থন করি। যদিও প্রতিবাদের পদ্ধতির সঙ্গে আমার দ্বিমত আছে। আবার এ-ও মনে হয়, ইতরদের প্রতিহত করার এটাও বোধহয় একটা ভালো উপায়। তবে সব ছাপিয়ে একটি প্রশ্নই আজ উঁকি দিচ্ছে মনে, 'সামহোয়ার ইন' কর্তৃপক্ষের কি এ ব্যাপারে কিছুই করণীয় নেই? যাঁরা মুক্তচিন্তার ব্লগার, প্রশ্নটি তাঁদের কাছেও (কোনও ইতরের কাছে নয়)। বাঙলা ভাষা যে-ফোরামের প্রকাশমাধ্যম, সেখানে বাঙালির ইতিহাস-ঐতিহ্য এবং হাজার বছরের সংস্কৃতির প্রতি অবজ্ঞাপ্রকাশকারীরা কীভাবে প্রশ্রয় পায়?

২৩ অক্টোবর ২০০৮ শামসুর রাহমানের ৮০তম জন্মদিন। আসুন দিনটিকে সকল প্রকার ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ উদযাপন করি। কবির 'এক ফোঁটা কেমন অনল' বইয়ের 'পান্থজন' কবিতাটি দিয়ে তাঁকে স্মরণ করি পরম শ্রদ্ধায় :

বহু পথ হেঁটে ওরা পাঁচজন গোধূলিতে
এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে কান্তি মুছে নিতে।
গাছের একটি পাখি শুধায় ওদের--
"বলো তো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন
ঝুঁকে পড়ে নিজের বোধের
কাছে; বলে একজন, "হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান।"
দ্বিতীয়জনের কণ্ঠ বাঁশির মতন
বাজে, "আমি বৌদ্ধ হীনযান।"
এবং তৃতীয়জন বলে, "আমি এক নিষ্ঠাবান
বিনীত খ্রীষ্টান।"
চতুর্থ পথিক করে উচ্চারণ, "আমার ঈমাণ
করেছি অর্পণ আমি খোদার আরশে,
আমি তো মুসলমান।"

পঞ্চম পথিক খুব কৌতূহলবশে
কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে, "আমি মানব সন্তান।"
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×