নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ উন্নীতকরণ অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। গত রোববার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সচিব কমিটির এক বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ প্রস্তাবনা অনুমোদন দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র শিক্ষাবার্তাকে নিশ্চিত করেছে। এ ব্যাপারে অাগামীকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হবে। বিষয়টি সম্পর্কে গতকাল সন্ধ্যায় মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। তবে প্রাথমিক শিক্ষকদের দাবির ব্যাপারে অতি দ্রুত সময়ের মধ্যে ঘোষণা দেয়া হবে।’ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের এই মূল দাবি দু’টি নানা চড়াই-উৎরাইয়ের পর অবশেষে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ায় এ ব্যাপারে সব অনিশ্চয়তা কেটে গেল। তবে এ ঘোষণা কবে থেকে কার্যকর হবে এবং কখন থেকে শিক্ষকেরা সুবিধা ভোগ করবেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে প্রজ্ঞাপন বা ঘোষণার পরই বিষয়টি পরিষ্কার হবে। বিস্তারিত http://www.shikkhabarta.com
প্রধান শিক্ষকের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা সহকারীদের স্কেল এক ধাপ উন্নীত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।