ভালোবাসার সম্পর্ক ইদানিং যেন ছেলেখেলা হয়ে গিয়েছে। যে যার ইচ্ছা মত সম্পর্ক ভাঙছে এক মুহূর্তে, আবার পর মুহূর্তেই নতুন কারো সাথে গড়ছে। কাউকে বিশ্বাস করাই যেন হয়ে দাঁড়িয়েছে আজকাল। মুখে যে যতই ভালোবাসার কথা বলুক, প্রতারনা করার বেলায় সেসব কথা মনেই থাকছে না কারো। ‘সারাজীবন থাকবো’, ‘বিয়ে করবো’ এসব কথা বলা তো বেশ সহজ। কিন্তু এই অঙ্গীকার গুলো রক্ষা করতে পারছে কয়জন?আর এই প্রতারনার জালে পা ফেলে নিজের জীবন নষ্ট করছেন অনেক নারী। বিয়ে করে ঘর বাঁধার আশায় সঙ্গীকে বিশ্বাস করে নিজেকে বিলিয়ে দিচ্ছেন ভালোবাসার জন্য। কিন্তু সেই বিশ্বস্ত সঙ্গীটিই সুযোগ বুঝে তাঁকে একা ফেলে রেখে সম্পর্ক ভেঙ্গে ফেলছে। তাহলে কিভাবে বুঝবেন আপনার প্রেমিকের সাথে আপনার সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে কিনা? আসুন জেনে নেয়া যাক ৪টি উপায়।
প্রাক্তন সব প্রেমিকাই খারাপ ছিলো
যে পুরুষ আপনাকে বুঝাতে চাইবে যে তার আগের সব গুলো সম্পর্কের ক্ষেত্রে প্রেমিকাই দোষী ছিলো কিংবা খারাপ ছিলো, তাদের থেকে সাবধান থাকাই ভালো। কারণ এই ধরনের পুরুষদের বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। সেদিন দূরে নয় যেদিন আপনার এই প্রেমিকই তার ভবিষ্যত প্রেমিকার কাছে আপনার নামে বদনাম করবে এবং নিজের ভুল স্বীকার করবে না। এধরনের পুরুষরা সাধারণত ভালোবাসার ক্ষেত্রে সৎ হয় না এবং বিয়ের সম্পর্কে নিজেকে জড়াতে চায় না সহজে।
শারীরিক সম্পর্কে বেশি আগ্রহী
প্রেমের ক্ষেত্রে যারা শারীরিক সম্পর্কের ব্যাপারে বেশি আগ্রহী থাকে, নির্জন স্থানে অথবা খালি বাসায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়- তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এ ধরণের পুরুষরা বিয়ের আগেই শারীরিক সম্পর্কে আগ্রহী থাকে কারণ তাঁরা বিয়ের জন্য অপেক্ষা করতে চায় না। কিছুদিন সময় কাটিয়ে সুযোগ বুঝে সটকে পড়াই থাকে তাদের উদ্দেশ্য। অনেক সময়ে এধরণের পুরুষরা বেশ বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
source: http://www.shikkhabarta.com
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।