somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্বৈত মল্লবর্মনের জন্মদিন

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১লা জানুয়ারী, কথা শিল্পী অদ্বৈতমল্ল বর্মনের জন্মদিন, ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রবেশদ্বার গোকর্ণঘাটের এক মালো পরিবারে ১৯১৪ সালে তার জন্ম, অল্প বয়সে পিতা মাতা হাড়ানো অনাথটির বেড়ে ঊঠা বিস্ময়কর, অর্ধাহারে অনাহারে লেখাপড়া থেমে থাকেনি। প্রতিদিন ৫ কিলোমিটার হেটে স্কুলে যেতেন, সেখানে প্রতিটি ক্লাশেই মেধার পরিচয় রেখে বৃত্তি পেতেন, স্কুল জীবনে অনেক লেখালেখি করেছেন, প্রকাশিতও হয়েছে কোথাও। শিক্ষকদের অনুপ্রেরনায় প্রবেশিকা পাশ করার পর কুমিল্লায় ইন্টারমিডিয়েট পড়ার সময় আর্থিক অনটনে পড়া শেষ হয়নি। ক্যাপ্টিন নরেন্দ্রর হাত ধরে কলকাতে চলে যান শুরুহয় জীবনের দ্বিতীয় ইনিংস। কলকাতায় মাসিক ত্রিপুরা পত্রিকায় হাতে খড়ি হলেও প্রেমেন্দ্র মিত্রের সহযোগী হয়ে নবশক্তি পত্রিকায় অদ্বৈত সাংবাদিকতা শুরু করেন। তারপর মোহাম্মদী,যুগান্তর, দেশ ও সর্বশেষ বিশ্বভারতীতে সংযুক্ত ছিলেন। তিতাস একটি নদীর নাম ধারাবাহিক ভাবে মোহাম্মদীতে প্রকাশিত হতে শুরু করলে সকলের নজরে আসেন। কিন্তু মর্মান্তিকভাবে তিনি তিতাসের পান্ডুলিপি রাস্তায় হাড়িয়ে ফেলেন। পরে যা বন্ধুদের অনপ্রেরনায় ষ্ঠীতলার বাড়ীর চিলকোঠায় বসে আবার লিখেন। পারিবারিক পিছুটান না থাকলেও তিনি তার অতীতকে ভূলে জাননি। সে জন্যই ভারত ভাগ হওয়ারপর পশ্চিমবংগে আশ্রয় নেওয়া তিতাস পাড়ের মানুষদের সাথে নিজের আয় ভাগ করে নিতে গিয়ে দিনরাত লেখাখিতে ব্যস্ত থাকেতেন। এসময়ই মরনব্যধি যক্ষায় আক্রান্ত হয়ে কাচড়াপাড়ার যক্ষা হাসপাতালে ভর্তি হন।অনেকটা সুস্থ হয়ে ফিড়ে এলেও ১৯৫০ সালে আবারো অসুস্থ হয়ে সয্যাসায়ী হন এবং ১৯৫১ সালের ১৬ এপ্রিল নারকেল ডাংগারষ্ঠীতলার বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অমর রচনা তিতাস একটি নদীর নাম তাঁর জীবৎকালে প্রকাশিত হয়নি। তার মৃত্যুর পর ১৩৬৩ বাংলঅর আশ্বিন মাসে তা প্রকাশিত হয়। এমনিভাবে নানা পত্রিকা ও সাময়িকীর বিশেষ সংখ্যায় ছড়িয়ে ছিটিয়ে আছে তার অনেক রচনা। অদ্ভৈতের চমতকার বইয়ের কালেকসনটি মৃত্যুর পর বন্ধুরা রামমোহন লাইব্রেরীতে দান করে যা সেখানে আলাদা ভাবে সংরক্ষিত আছে। অদ্বৈতের জন্ম দিনে তাকে জানাই প্রনাম।

সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×