
এ এক অদ্ভুত রাজ্য! সকলেই জানে।
অন্ধকারের কোন স্থান নেই এখানে।
আলোর নিবাস।
আলোয় ভরা আকাশ।
আলোর ভুবন।
অথচ অকারণে খারাপ হয় আমার মন!
অনির্বচনীয় অসুখ আমার।
শীতের সন্ধ্যার মতো যেন আকস্মিক নামে অন্ধকার।
অথবা বর্ষার মতো;
কথা নেই বার্তা নেই বর্ষণ অবিরত।
মুখ ভার।
এবং অন্ধকার।
এবং অন্ধকার যদি হয় মন,
রাজ্য থেকে নিশ্চিত নির্বাসন!
এমন যখন পরিস্থিতি,
পায়ের তলায় সর্ষের অবস্থিতি;
চঞ্চল মাটি,
আমি তখন হাঁটি।
স্থানচ্যুতি অনিবার্য আমার জন্য,
হাঁটতে হাঁটতে পিছনে ফেলি নিবিড় অরণ্য!
হেঁটে যাই পাহাড়ের কাছে,
সেখানে আশ্চর্য ঝর্ণা আছে!
ছন্দোময় চলন উচ্ছল প্রাণ,
কিন্নরকণ্ঠী, শুরু হয় গান।
পাশে বসি তার।
‘আকাশ আমায় ভরলো আলোয়..’, ভাঙলো অন্ধকার।
উজ্জ্বল মুখ।
সেরে যায় আমার অসুখ।
কৃতজ্ঞতা: শিমুল জামান
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




